রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ১৭ জুলাই
একে আজাদ, রাজবাড়ী : জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই দিন জেলা শহরে পদযাত্রা শেষে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও একটি পথসভায় অংশ নেবেন। এরপর দুপুরে তারা রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৩টায় রাজবাড়ীতে প্রবেশ করবেন নেতৃবৃন্দ, যাদের গোয়ালন্দ মোড়ে স্থানীয় নেতারা সংবর্ধনা জানিয়ে গ্রহণ করবেন। সেখান থেকে নেতারা বড়পুল মোড় হয়ে পদযাত্রা শুরু করবেন এবং পদযাত্রা শেষে শহরের ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে পথসভা করবেন।
পথসভায় সভাপতিত্ব করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ীর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানের এক দফা দাবির ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ; উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম; এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী; সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ; সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন; সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, ডা. তাজনুভা জাবীন; দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহ; এছাড়াও কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।
এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে রাজবাড়ীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার প্রতিটি উপজেলায় মাইকিং, পোস্টারিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
রাজবাড়ী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, ‘পদযাত্রা ও সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপি জনগণের কাছে গিয়ে তাদের মনোভাব বোঝার চেষ্টা করছে। নিপীড়িত মানুষকে সঙ্গে নিয়েই এনসিপি এগিয়ে যাবে।’
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা সাইয়েদ জামিল জানান, ‘রাজবাড়ীতে এনসিপির পদযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতৃবৃন্দ দুপুর ৩টায় ফরিদপুর সফর শেষে রাজবাড়ীতে আসবেন। গোয়ালন্দ মোড়ে তাদের অভ্যর্থনা জানানো হবে। সেখান থেকে বড়পুল মোড় হয়ে পদযাত্রা শুরু করে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হবে। এতে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা যাচ্ছে।’
পদযাত্রায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে একটি ফেসবুক স্ট্যাটাস দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা।
(একে/এসপি/জুলাই ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







