‘নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব’
একে আজাদ, রাজবাড়ী : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জীবনের ভয় করিনা সেই গত বছর জুলাই থেকে। রাজপথে নেমেছি যে প্রতিশ্রুতি নিয়ে, নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। আমরা রাজপথ ছাড়ছি না, এটা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।
জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গতকাল হামলা করে যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে, তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারাদেশে। মানুষ আর আমাদের পথসভায় আসবে না। যদি তারা সশস্ত্র অবস্থায় না আসতো তাহলে রাজবাড়ীতে যত মানুষ হয়েছে গোপালগঞ্জেও হতো। আমাদের সমস্যা খুঁজে বের করতে হবে। সমস্যা খুঁজে না পেলে সমাধান কী করে করবো। আমরা সমস্যা খুঁজে বেড়াচ্ছি সারাদেশে। এই পদযাত্রার অন্যতম উদ্দেশ্য জেলায় জেলায় আপনাদের সমস্যা শোনা ও তার সমাধান করা। আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি করতে চাই। জাতীয় নাগরিক পার্টি গণ অভুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে লড়াই অনেক দিক থেকেই করতে হবে। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আমাদের জীবনের নিরাপত্তা আপনারা সাধারণ জনগণ।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন। এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকে পরাস্ত করতে হবে। শুধু নিষিদ্ধ করে আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারব না। আাওয়ামী লীগকে আইনীভাবে, রাজনৈতিকগভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। যারা বাংলাদেশে গুম, খুন করেছে। মুজিববাদীকে কবর দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। আমরা জানি আমাদের কেউ পরাজিত করতে পারবে না। আমাদের লক্ষ্য নতুৃন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। আগামী ৩ আগস্ট ঢাকা শহীদ মিনারে জড়ো হচ্ছি। রাজবাড়ীবাসীও সেখানে যাবেন।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, গতকাল একটা দল অপেক্ষা করছিল, কখন আমরা মারা যাই। আবার আরেকটা দল যারা জ্ঞানপাপী, বুদ্ধিপাপী। যারা ঢাকায় বসে মিডিয়ায় বসে আমাগেদর উপর যে হামলা হয়েছে, সেটারও বৈধতা উৎপাদন করেছে। গতকাল তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের যে মিডিয়া উইং তাদেরও প্রতিরোধ করতে হবে। একটি মিডিয়ার নাম উল্লেখ করে বলেন, ওই মিডিয়ায় কিছু ভাড়া খাটা জ্ঞানপাপী রয়েছে। তারাই এসব উৎপাদন করে। যারা মনে করেছিল নাহিদ, সারজিস, আকতারদের হত্যা করলেই নতুন বাংলাদেশের লড়াই থেমে যাবে। এই বাংলাদেশে আবু সাঈদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবু সাঈদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠবে। বাংলাদেশ সেদিনই ঘুরে দাঁড়াবে যেদিন সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। আওয়ামী লীগ সব সসময় প্রতিহিংসার রাজনীতি করে। ক্ষমতায় থাকার জন্য তারা পাখির মত মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে নিতে হবে।
অন্যদের মাঝে বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল প্রমুখ। পথসভা পরিচালনা করে ন এনসিপির উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
এসময় সদস্য সচিব আকতার হোসেন, নাসিরউদ্দিস পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর তিনটায় পথসভা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়।
এদিকে এনসিপির পথসভাকে ঘিরে রাজবাড়ী জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পথসভাস্থলের আশেপাশে সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিনভর ছিল নজরদারিতে।
(একে/এসপি/জুলাই ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








