‘জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি’
স্টাফ রিপোর্টার : বিএনপি গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুতবিচার এবং দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই গণঅভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের ওপর জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, আমরা চাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। একই সঙ্গে দেশের যে জরুরি সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন করা হোক।’
মির্জা ফখরুল বলেন, এটি ভুলে গেলে চলবে না যে, দেশের এখন এমন একটি সরকার প্রয়োজন যেটি সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করে। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করার মধ্যে এবং ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।’
তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, তা তিনি বাস্তবায়ন করবেন। এ নির্বাচনের মাধ্যমেই একটি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ও সংসদ গঠিত হবে।
তিনি বলেন, দেশে যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ফ্যাসিবাদী শাসনের সময় ধ্বংস বা ভেঙে ফেলা হয়েছে, সেগুলোর পুনর্গঠন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।আওয়ামী ফ্যাসিস্টরা দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলেছিল কিংবা ধ্বংস করেছিল। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে। এটি সহজ কাজ নয়। সময় লাগবে, কষ্টসাধ্য হবে। আমাদের ধৈর্য ধরতেই হবে।
তিনি অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানিয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে, তাকে স্বাগত জানান।
ফখরুল বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সহনশীলতার অভাব। আমাদের এ সংকট অতিক্রম করতে হবে। আরও ধৈর্য ধরতে হবে। অতীতে আমরা যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটিও পারবো।
জাতিসংঘ আয়োজিত এ অনুষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান ও অনুসন্ধান প্রতিবেদন’ নিয়ে আলোচনা হয়। জুলাই–আগস্ট ২০২৪ সালের ঘটনাবলীর ওপর জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর) একটি স্বাধীন তথ্য-উপাত্ত অনুসন্ধান মিশন পরিচালনা করে।
সেই মিশনের প্রতিবেদন ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়, যেখানে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ দেওয়া হয়।
এত রক্ত ও আত্মত্যাগের পর দেশের জনগণকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে একসঙ্গে এগিয়ে আসতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমি ‘গণতান্ত্রিক’ শব্দটির ওপর বিশেষ গুরুত্ব দিতে চাই। আমি বিশ্বাস করি, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যা ধীরে ধীরে আমাদের সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম। হ্যাঁ, তা রাতারাতি হবে না, কোনো অলৌকিক পরিবর্তনও আসবে না। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রকৃত পরিবর্তন আসবে কেবল গণতান্ত্রিক পথেই।’
উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, গণমাধ্যম অনেক সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও বিতর্ককে অতিরঞ্জিতভাবে তুলে ধরে। কিন্তু আমি বলতে চাই, গণতন্ত্রে মতপার্থক্য স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো সবসময় একসুরে কথা বলবে—তা আশা করা যায় না। কিন্তু যখন এ মতবিরোধকে বড় করে দেখানো হয়, তখন তা অপ্রয়োজনীয় বিভক্তি তৈরি করতে পারে।’
তিনি বলেন, বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরই মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আজকের সংবাদপত্রে দেখে আমি খুশি হয়েছি যে, আমরা ১২টি মূল বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি।’
বাকি বিষয়গুলো পরবর্তী নির্বাচিত সরকার রাজনৈতিক সদিচ্ছা ও অঙ্গীকার নিয়ে সমাধান করতে পারবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যারা নির্বাচিত হবে, কিংবা যারা পরবর্তী সরকার গঠন করবে, তাদের দায়িত্ব হবে বাকি কাজগুলো সম্পন্ন করা। তারা যেন এ কাজে প্রতিশ্রুতিবদ্ধ থাকে।
ফখরুল আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্ম এগিয়ে আসবে এমন একটি বাংলাদেশ গড়তে, যেখানে মানুষের অধিকার রক্ষিত থাকবে, যেখানে আর কোনো শিশুকে জীবন দিতে হবে না।
গত বছরের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের ‘নৃশংসতা’ নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তার জন্য তিনি জাতিসংঘ ও তাদের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান।
‘এটি একটি গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু যথেষ্ট নয়। বাংলাদেশে জনগণ যে মাত্রার নির্যাতন, নিপীড়ন ও দমন সহ্য করেছে, তা আরও অনেক গভীর ও বিস্তৃত। তাই আসুন, আমরা সবাই মিলে সত্য ইতিহাস লিখি, সঠিক পথ খুঁজে নিই এবং আমাদের সন্তানদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে এ দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিই,’ বলেন মির্জা ফখরুল।
(ওএস/এএস/জুলাই ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








