‘শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না’
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না।’
বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইলে জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এ সাভার, এ আশুলিয়া, এ বাইপাইলের পয়েন্টে গণঅভ্যুত্থানের সময় আমাদের ছাত্র-জনতা বুক চিতিয়ে লড়াই করেছিলেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার-আশুলিয়া গণঅভ্যুত্থানের সময় হটস্পট ছিল। ওইদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, এদিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের টঙ্গীর মানুষ প্রতিরোধ তৈরি করেছিলেন। এতে ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস করেছিল।’
তিনি বলেন, ‘সাভার-আশুলিয়ায় গণঅভ্যুত্থানের সময় আমরা জানি, কী নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল। গুলি চালানো হয়েছিল, আমার ভাইয়েরা শহীদ হয়েছিল। এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা। যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মমভাবে।’
এনসিপির এ নেতা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা সারা বাংলাদেশে আমাদের ভাইদের ওপর নিপীড়ন চালিয়েছিল। সেই শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে। কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে।’
তিনি বলেন, ‘ঢাকার পাঁচটি উপজেলা থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। দীর্ঘদিন এ উপজেলাগুলো বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে। আমরা মনে করি এ পাঁচটি উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। শ্রমিক অঞ্চল রয়েছে এ সাভারেও। কিন্তু নানা কারণে শ্রমিকরা আন্দোলন গড়ে তোলে। কারণ শ্রমিকদের ন্যায্যমজুরি দেওয়া হয় না। এ শ্রমিকরা আমাদের গণঅভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল। রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা সেই শ্রমিকের ন্যায্যমজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার-আশুলিয়াসহ পুরো ঢাকা জেলাকে চাঁদামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।’
নাহিদ ইসলাম বলেন, ‘দেশের পথে-প্রান্তরে ৩০ দিন জুলাই পদযাত্রা করেছি। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছে সে জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। কিন্তু আমরা থেমে যাইনি, এ জনস্রোত থামানো যায়নি, পদযাত্রা থামানো যায়নি।’
এ সময় এনসিপির ঢাকা জেলার নেতা মেহরাব সিফাতের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
(ওএস/এএস/জুলাই ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- মানুষ এবং বৈষম্য অসুখ
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








