‘আমাদেরকে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে’
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি শ্রদ্ধার সাথে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানব সবার মাধ্যমে সবাইকে জীবনযাপন করতে হবে। তাহলে সম্মান আল্লাহ দিবে।
তিনি আরও বলেন, জুলাই আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাঁড়িপাল্লা, কিন্তু সবাইকে এক থাকতে হবে যেন বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি না হয়। আর আমাদের এই ঐক্যতার মাধ্যমে ফ্যাসিবাদকে চিরস্থায়ীভাবে তাড়াতে হবে। এমপি মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে আমার দেশের জনগণ। যারা সত্যিকারের মানুষ তারা নিজের স্বার্থ নয় দেশকে ভালোবাসে। আমি দলের দুর্দিনে ছিলাম, এখনও আছি।
এ সময় সবাইকে খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করে তিনি বলেন, যে যা করেছেন তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে আর না। দলের সম্মান রক্ষায় সবাইকে বিশৃঙ্খল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অত্যাচার করেছে তাদের শাস্তি দিয়ে যারা তাদের অধিকার হারিয়েছেন তাদের অধিকার ফিরে পাবেন।
সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এ্যাড আবদুর রহমান, সলিমুল্লাহ বাহার হিরন, আবু নাসের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জিএস হারুন, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখু, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান, সহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
(এস/এসপি/আগস্ট ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








