উচ্চকক্ষের নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া উচিত : নুর
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর দ্বিকক্ষবিশিষ্ট নির্বাচন পদ্ধতির দাবি জানিয়ে বলেন, উচ্চকক্ষের নির্বাচন পিআর (PR) পদ্ধতিতে হওয়া উচিত।
আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে এক পথসভায় তিনি এসব দাবি জানান।
তিনি বলেন, ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা একজন ভালো মানুষকে ভোট দিয়ে জয়ী করবেন। এমন একজন জনপ্রতিনিধি, যিনি জনগণের অধিকারের কথা বলবেন, জনগণের জন্য কাজ করবেন। তাহলেই আমাদের ফ্যাসিস্টবিরোধী আন্দোলন সার্থক হবে।
যশোরের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মুকসুদপুরে এ পথসভায় তিনি বক্তব্য দেন।
গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় এ পথসভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ, মুকসুদপুর উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোহাম্মদ আলী প্রমূখ।
পথ সভাকে কেন্দ্র করে মুকসুদপুর ও কাশিয়ানীসহ পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল ব্যাপক ।
এ অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য গুণী মানুষের জন্ম হয়েছে উল্লেখ করে নুর বলেন, এখানকার সব মানুষ খারাপ নয়, এখানে ভালো মানুষেরও বসবাস রয়েছে। তবে যারা খারাপ কাজে লিপ্ত ছিল, তাদের ক্ষমা করা যাবে না, তাদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, যাতে ভবিষ্যতে কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে, সেজন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এ বাহিনীকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলন দমন ও ক্ষমতায় টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ৩০ হাজার মানুষ অঙ্গহানির শিকার হয়েছেন।
তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, গোপালগঞ্জে শীর্ষ নেতাদের সেনাবাহিনী জীবন বাজি রেখে বাঁচিয়েছে। তাই সেনাবাহিনীর বিরুদ্ধে না বুঝে কথা বলা উচিত নয়। সেনাবাহিনী আমাদের দেশের গর্ব, সব সময় বিপদ-আপদে তারা গৌরবময় ভূমিকা রেখে এসেছে।
এ পথসভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর গণতন্ত্রকে হত্যা করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছিলেন। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার রাজত্ব কায়েম করেছিলেন। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছেন।
(টিবি/এসপি/আগস্ট ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
- দুর্গাপূজায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা
- মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
-1.gif)








