‘বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনবে’
স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সমর্থন নিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে।বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে বিএনপি প্রত্যেকবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, ১৭শর বেশি মানুষকে গুম করা হয়েছে। এখানে অবিশ্বাস্য রকম একটা ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।
তিনি বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন রয়েছে, সেটি সর্বোচ্চ সুষ্ঠু করা। সংস্কার প্রস্তাবে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেরে মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, আমিনুল হক প্রমুখ।
(ওএস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








