‘স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে সেটি কোন অবস্থাতেই ভালো হবে না’
ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশে আজ বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। নিজের বক্তব্য দেবার অধিকার সকলের এবং সকল দলেরই আছে। কিন্তু বক্তব্য দিতে গিয়ে দেশের পরিস্থিতি যদি অস্বাভাবিক হয়, স্বৈরাচার ফিরে আসার মত পরিস্থিতি তৈরি হয়। তবে সেটি কোন অবস্থাতেই ভালো হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ পুনর্গঠন না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবেনা। গণতন্ত্র পূর্ণতা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে। আমাদের দ্বিতীয় শপথ ৩১ দফার আলোকে এই বাংলাদেশকে আবারও পুনর্গঠন করতে জীবন বাজি রেখে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, দেশে জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিলো। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিলো। মানুষকে গুম, খুন ও হত্যা করা হয়েছিলো। ১৯৭১ সালে লক্ষ প্রানের বিনিময়ে আমরা স্বাধীনতা পাবার পর দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিলো। তখন থেকেই গণতন্ত্রের টুটি চেপে ধরার ষড়যন্ত্রের জাল তারা বুনেছিলো। তারা গুম, খুন, মিথ্যা মামলার আর লুটপাটের রাজনীতি শুরু করেছিলো, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি শুরু করেছিলো।
তারেক রহমান বলেন, আজ আমাদেরকে খেয়াল রাখতে হবে - জাতীয় নির্বাচন আমরা যত সহজ ভাবছি ততটা সহজ নয়। যেভাবে বিএনপি জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের আন্দোলন জোরদার করে তুলেছিল এবং সফল করেছিল। আমাদের প্রতিজ্ঞা হোক- যতক্ষণ পর্যন্ত এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠা না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের রেললাইনে উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। আজকের এই অধিবেশনে এটিই হোক আমাদের প্রথম প্রতিজ্ঞা।
তিনি আরো বলেন, বহু মানুষের আত্মদানের মাধ্যমে আজকের এ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত স্বৈরাচারের পতন হয়েছে, মানুষের এখনকার প্রত্যাশা দেশকে নতুন করে গড়ে তোলার। জনগণই বাছাই করে নেবে কে আগামী দিনে দেশকে পরিচালনা করবে। যাদের নীতি আদর্শ জনগণ পছন্দ করবে তারাই দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে।
এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আজকে যখন সমগ্র জাতি উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সরকার গঠন করবো, দেশ গণতন্ত্রে ফিরে যাবে। ঠিক তখনি এই ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে।
মির্জা ফখরুল আরো বলেন, আমি ধন্যবাদ জানাই ড. ইউনূসকে। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তিনি বলেছেন- একমাত্র আল্লাহ ছাড়া কেউ তাকে এই নির্বাচন প্রক্রিয়া থেকে সরাতে পারবেনা। সেইজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই সে সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তোরনের পথকে বেছে নিতে চেয়েছেন।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুল হাবীব দুলু বিগত ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগীদের উদ্দেশ্যে বলেন, গলায় গামছা দিয়ে নিয়ে আসবো, ভারতে গিয়ে রক্ষা পাবে ? টাকা নিয়ে পালিয়ে গেছো, সেই টাকাগুলো ফেরত দিতে হবে। এখন আবার শুনছি নির্বাচন করবে, এগুলো চিন্তা বাদ দেন।
তিনি বলেন, গণহত্যা করেছেন, টাকা চুরি করেছেন এখনো ক্ষমা চান নাই। যদি গণপিটুনি একবার শুরু হয়, তাহলে ঘরে থেকে বের করে এনে জনতার আদালতে বিচার হবে। এ সরকার বিচার শুধু করেছে আমরা সমর্থন করেছি। কিন্তু বিচার কার্যকর হবে নতুন সরকার এলে। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। এছাড়াও বক্তব্য দেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সহ অন্যান্য নেত্রবৃন্দরা।
সম্মেলনে প্রথমার্ধে সভাপতিত্ব করেন বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম। সম্মেলনে দ্বিতীয়ার্ধে সভাপতিত্ব করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে ৩৫১ ভোটে নির্বাচিত হয়েছেন পয়গাম আলী।
(এই/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় তিন নৌকা বোঝাই পাক সৈন্য নিহত হয়
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গোপালগঞ্জে প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
- এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু
- সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







