দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জনআঙ্খাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড করতে না পারি, ৯১ অথবা ২০০১ এর মানদন্ড দিয়ে যদি ২০২৫ কে পড়বার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য চরম ভুল হবে। ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির একটি নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। কারণ এটাই একটি নতুন ম্যাট্রিক্স আগামী দিনের রাজনীতির।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিং-এ আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রধান অতিথি হিসেবে আরও বলেছেন, ডাকসু নির্বাচনে যেভাবে ইসলামপন্থিদের বিজয়, জামায়াত-শিবিরের বিজয়, জঙ্গিবাদ-মৌলবাদের উত্থান, দক্ষিণপন্থিদের উত্থান হিসেবে পড়ার চেষ্টা হচ্ছে। এভাবে পড়ার গ্রামারটাকে আসলে আমি মনে করি তরুনদের বুঝতে না পারার সমস্যা। গণঅভ্যুত্থানকে আওয়ামী লীগ যেভাবে বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী, বাম বলয়ের লোকেরাও বুঝতে পারছে না।
তিনি আরও বলেন, নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা দিচ্ছে ডাকসু নির্বাচন সেটিকে অলরেডি ভুল প্রমাণিত করেছে। প্রপাগান্ডা করে ট্যাগ করার বিষয়ে তিনি বলেন, আমি জানি তুমি জানো সাদিক কায়েম পাকিস্তানী এই শ্লোগান দেয়া হয়েছে ঢাবি ক্যাম্পাসে। কিন্তু ছেলে-মেয়েরা যারা ২৪ এর আন্দোলন করেছে তারা সবাই সাদিক কায়েমকে চেনেন। ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছে। হঠাৎ করে এই ছেলেটাকে পাকিস্তানী বলায় সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে বিষয়টি নেয়নি। আবার ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না, ওর প্রার্থীতা বাতিলে হঠাৎ করে এক সপ্তাহ আগে একটা রিট করছে, যা করে ওকে জাতীয়ভাবে পরিচিত করিয়ে দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাড়ে ছয়শ’ সাংবাদিক ডাকসু নির্বাচন কাভার করছে। এখানে ভোট চুরি হয়েছে বলে গুজব ছড়িয়ে দিবেন আর সেটা সবাই মেনে নিবে এমন ভাবনা ভাবাই ভুল। সবাইকে মনে রাখতে হবে, দুই নাম্বারি চক্করের পলিটিক্স এখন আর চলবে না। যে যেই দলের রাজনীতি করি, ন্যূনতম স্বচ্ছতা, ভদ্রতা, সততা যদি না থাকে আগামী দিনের পলিটিক্স ঠিকাদারীর রাজনীতি দিয়ে করতে পারবেন না। ঠিকাদারীর পলিটিক্স ইজ ডেথ। ৭১ এর ব্যবসা, ২৪’র ব্যবসা, চেতনা ব্যবসা, কেনা-বেচার ব্যবসা দিয়ে আর পলিটিক্স করা যাবেনা।
প্রেস ব্রিফিং এ আমার বাংলাদেশ পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব জিএম রাব্বি, যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য হায়দার ভূইয়া, নাজমুল মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








