‘জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে’
আন্তর্জাতিক ডেস্ক : জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন করে যাওয়া ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ক্ষমতায় এসে কেউ ভারতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করলে এ নিয়ে ভারতকে চিন্তিত হতে হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যম।
প্রতিবেশী দেশে ‘হস্তক্ষেপ-নয়’ নীতিকে ভারত সম্মান করে দাবি করে শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশসহ তার প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, বাংলাদেশকেও ভারতের মৌলিক স্বার্থের বিরুদ্ধে যায়, এমন যেকোনো কার্যকলাপের বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে ।
জামায়াত প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, ‘এই চিতাবাঘ (জামায়াত) তার দাগ বদলাবে না। (বাংলাদেশে) যারাই ক্ষমতায় আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু ক্ষমতায় এসে যদি কেউ আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে। ’
শ্রিংলা বলেন, তাদের (জামায়াত) হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড।
জামায়াত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ‘সহায়ক বাহিনী’ হিসেবে ভূমিকা রেখেছিল বলেও উল্লেখ করেন শ্রিংলা।
৭৩ বছর বয়সী সাবেক এ কূটনীতিক আরও জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরে ও ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে। এতে শত্রুশক্তির মধ্যে যোগসাজশ তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে।
জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে ভালো ফল করতে পারে বলেও স্বীকার করেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্রিংলা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
-1.gif)








