‘ইউরোপের প্রতিনিধিরা পিআরের কথা সহজেই বুঝতে পেরেছেন’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা পিআর চাই উভয় কক্ষে। অধিকাংশ মানুষ পিআরের পক্ষে। ইউরোপের প্রতিনিধিরাও বলেছেন, তাদের দেশেও পিআর সিস্টেম রয়েছে। তারা আমাদের কথা সহজেই বুঝতে পেরেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সঙ্গে তাদের খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারেও আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কি না, কীভাবে হবে- এসব বিষয়েই মূলত তারা জানতে চেয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়াদ বাড়ালেই যে ঐকমত্যে পৌঁছানো যাবে তা আমি মনে করি না। ঐকমত্যে পৌঁছাতে এক ঘণ্টাও যথেষ্ট। তারপরেও সময় বাড়ানো হয়েছে। এর দুটি কারণ হতে পারে- একটি, আন্তরিকভাবে আরও কিছু বের হয় কি না তা দেখা। কিন্তু আমি সন্দেহ করি, এটা সময় নষ্ট করার কৌশল। এখন মানুষের মধ্যেও এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
তিনি আরও বলেন, জাকসুর ক্ষেত্রে দেখা গেছে ৭২ ঘণ্টার বেশি সময় ধরে ফল ঘোষণা দেয়নি। সবার চোখের সামনে ছিল বলেই ফল ওল্টাতে পারেনি। কিন্তু মানসিকতা তো রয়ে গেছে ফল উল্টে দেওয়ার। জাতীয় নির্বাচনেও এমন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমরা বলেছি পিআর সিস্টেম হলে এককভাবে কোনো প্রার্থী কোনো এলাকায় দাঁড়াবে না এবং কেন্দ্র দখলের আগ্রহ হারাবে। এজন্য অন্তত একবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেমে নির্বাচন চাই। ভালো না হলে, পরবর্তী সময়ে পরিবর্তন করা যাবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরইমধ্যে দুই-তিন মাস ধরে কনসেনসাস কমিটির সঙ্গে কাজ করছি। আমরা ঐকমত্যেও পৌঁছেছি। এটিকে আইনি ভিত্তি দেওয়া এখন কেবল একটি সিদ্ধান্তের বিষয়। আমরা দেখছি এক মাস ঘুরে ফিরে আবার এক মাস পিছিয়ে গেছি। একই জায়গায় দাঁড়িয়ে আছি। এর ফলে আরও একটি মূল্যবান মাস চলে গেছে।
এর আগে বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন দলের সভাপতি মুনির সাতৌরী, লুক্সেমবার্গের (ইপিপি) ইসাবেলা ভিয়েডার-লিমা, পোল্যান্ডের (ইসিআর) আরকাদিউস মুলারচিক, এস্তোনিয়ার (রিনিউ ইউরোপ) উর্মাস পায়েট, নেদারল্যান্ডসের (দ্য গ্রিন্স) কাতারিনা ভিয়েইরাসহ আরও অনেকে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








