‘আ.লীগের বিষয়ে কোনো ছাড় নয়’
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের রাজনীতি এখন নিষিদ্ধ এবং এ বিষয়ে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে জাতির রক্তের সঙ্গে বেইমানি মেনে নেওয়া হবে না। যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা সরাসরি জনগণের সঙ্গে প্রতারণা করছে। আওয়ামী লীগের রাজনীতি এখন নিষিদ্ধ এবং দল হিসেবেও তারা নিষিদ্ধ হবে। এ বিষয়ে কোনো ছাড় নয়।
‘দেশের এত মানুষের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে কেউ যদি নিজের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখতে চায়, তাহলে তা জাতি মেনে নেবে না। বাংলাদেশের মানুষ ক্ষমা করতে জানে, কিন্তু ভুলে যায় না। বাংলাদেশের মানুষ তাদের ত্যাগ ও রক্তকে অসম্মান হতে দেবে না। ’
এসময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস। তিনি অভিযোগ করেন, এনসিপির পক্ষ থেকে ‘শাপলা’ প্রতীক চাওয়া হলেও কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও কমিশন তা দিচ্ছে না। এ বিষয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনের আচরণ স্বাধীন প্রতিষ্ঠানের মত নয়। তারা বিশেষ কোনো চাপ বা ভয়ের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না।
সারজিস আরও বলেন, আমাদের দল নতুন হলেও প্রতীক নিয়ে একটি প্রভাবশালী মহলের অস্বস্তি শুরু হয়েছে। তবে আমরা স্পষ্ট করে জানাতে চাই, এখানে আইনি কোনো জটিলতা নেই। নির্বাচন কমিশনের এই আচরণ চলতে থাকলে এনসিপি ভবিষ্যতে কমিশনের ওপর অনাস্থা জানাবে।
রাজনৈতিক সহাবস্থানের আহ্বান জানিয়ে এনসিপির এ নেতা বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, কিন্তু পরস্পরের প্রতি সম্মান থাকা জরুরি। আমরা কাউকে আমাদের সঙ্গে যুক্ত হতে বলছি না, তবে রাজনৈতিক সৌজন্য রক্ষা করা উচিত।
পূজামণ্ডপ পরিদর্শন প্রসঙ্গে সারজিস বলেন, পঞ্চগড়সহ সারা দেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। গুজব ছড়িয়ে যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।
মন্দির পরিদর্শন শেষে তিনি বিভিন্ন মন্দির কমিটির হাতে উপহারস্বরূপ নগদ অর্থ তুলে দেন। এ সময় এনসিপির আটোয়ারী উপজেলা শাখার নেতা-কর্মী ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








