E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০২৫ অক্টোবর ০৮ ১৩:২২:৪৩
জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালের শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

এসময় তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও ইতালির বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত জানান, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে-ইতালির বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ইতালি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর ফেদেরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test