‘জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই’
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান করা হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমীর খসরু এ কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণ ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানে দায়িত্ব দেয়নি। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এখন এগিয়ে যেতে হবে। বিএনপির প্রস্তাবিত অনেক বিষয়ে ঐকমত্য না হলেও দল সেটি মেনে নিয়েছে— তাই অন্য দলগুলোকেও তা মেনে নিতে হবে।
নির্বাচনে প্রার্থী বাছাই প্রসঙ্গে আমীর খসরু বলেন, কোন দল কী করছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। বিএনপি কবে প্রার্থী ঘোষণা করবে, সময় এলে জানা যাবে। ভেবে-চিন্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি একটি বড় দল— এখানে একাধিক প্রার্থীর প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক, তবে দল যাকে উপযুক্ত মনে করবে, সবাই তাকে সমর্থন দেবে।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, স্কিল ডেভেলপমেন্ট বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) জোর দিচ্ছি। অর্থনৈতিক অগ্রগতির জন্য জার্মানির সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেটি সম্প্রসারণে বিএনপি আগ্রহী। বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, তাই রাজনৈতিক পরিস্থিতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য করেন আমীর খসরু।
গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য রাজনৈতিক দলকে কেন্দ্র করে তিনি বলেন, যে কেউ জোট ছাড়াও ৩০০ আসনে নির্বাচন করতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়েও বিএনপির মাথাব্যথা নেই বলে জানান তিনি।
গত রাতে বিএনপি চেয়ারপারসনের হঠাৎ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে যাওয়া প্রসঙ্গে আমীর খসরু বলেন, খালেদা জিয়া রাজনীতি থেকে কখনোই সরে যাননি। জিয়াউর রহমানের কবর জিয়ারত করা স্বাভাবিক ঘটনা- এ বিষয়ে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই।
সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন কূটনীতিকের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবেন, সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না। বৈঠক করলে রাজনীতিতে তেমন কিছু আসে যায় না। গুরুত্বপূর্ণ হলো আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা।
আমীর খসরু বলেন, বাংলাদেশের জনগণ কী চায়, সেটাই বড় প্রশ্ন। বাধা-বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকটি রাজনৈতিক দলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
(ওএস/এএস/অক্টোবর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
-1.gif)







