ঢাকায় ঝটিকা মিছিল-নাশকতার চেষ্টা, আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক পারভেজ আনোয়ার তনু (৪৬), কোতোয়ালি থানা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম আক্তারুজ্জামান টিপু (৬০), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল থানা ১০ নং ওয়ার্ডের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম ওরফে পরশ (৩৫), চাঁদপুর ফরিদগঞ্জ থানা ১১ নং চর দুখি ইউনিয়ন সভাপতি ও ৪নং ওয়ার্ড নেওয়াজপুরের যুবলীগ সদস্য মো. কামাল পাটোয়ারী (৩৫), বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড আব্দুল হাদী লেন ইউনিট যুবলীগের প্রচার সম্পাদক মো. রকি (৩৯), রমনা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস (৫৮), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর রোকন উদ্দিন আহম্মেদ (৬০), ছাত্রলীগের সক্রিয় কর্মী অন্তত আহমেদ ওরফে আলভী (২১), মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী শাকিল বিশ্বাস (২১), ছাত্রলীগ কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রাফি (২৩), ঢাকা মহানগর উত্তর আদাবর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জাহিদ সিদ্দিক রেজা (৫৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী শেখ সাজে আলম সবুজ (৩৭), আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. কামাল সেন (৪০), ছাত্রলীগ কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী অনিক মন্ডল (২১), দারুসসালাম থানার ৯ নং ওয়ার্ডের সভাপতি অনিন্দ্র চন্দ্র দাস (৫০), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা (৫৪), যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের ৪৮ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. আমিনুদ্দিন (৪৮), ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার থানা কমিটি ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত হাসান জাবেদ (২৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আল আমিন ওরফে আকাশ মণ্ডল (২৭), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. হৃদয় (২৯), আওয়ামী লীগের সক্রিয় কর্মী কামাল হোসেন (৪৫), পটুয়াখালী বাউফল সূর্যমনি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের বাবলু ফরাজী (৩৮), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দ আল আমিন (৩৬), বরগুনা তালতলী উপজেলা ৭নং আর পাঙ্গাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান (৪৮), গোপালগঞ্জ সদর পৌর আওয়ামী লীগসহ সভাপতি আলী নাইম খান জিমি (৪০), ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সংগঠক মিজানুর রহমান টিটু (৪২), নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম হৃদয় (৩৫), শেরপুর জেলা নকলা থানার শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম (৪০), গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর ওসমান গণি কাজল (৪০)।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুদ হাওলাদার ওরফে আলিফ (৩০), কুড়িগ্রাম জেলা শাখার আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন ধুলু (৬০), আদাবর থানা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা (৩৪), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক মিজান বিশ্বাস (৩৩), রামপুরা থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ রিপন (৪৪), ঢাকা মহানগর দক্ষিণের ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রায়হান উদ্দীন (৩৪), ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নং ওয়ার্ডের যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক স্মৃতি (২৮), মাদারীপুর জেলা শিবচর থানা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি জামাল হোসেন শেখ (৩৯), যশোর জেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয় (২৩), কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফুয়াদ হাসান (৩৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. হামিদ (২৯), নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন শিকদার (৬০), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আইয়ুব খান (৬০), নোয়াখালী জেলার হাতিয়া থানার ৮ নং সোনাদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম (৪০) ও মতিঝিল থানার ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহীন ইসলাম (৩৫)।
তালেবুর রহমান জানান, ডিবির ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
(ওএস/এসপি/নভেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








