‘কোনো গোষ্ঠী বিশেষের কাছে যেন আমাদের অর্থনীতি জিম্মি না থাকে’
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা কোনো মেগা প্রকল্পের দিকে যাব না; তার চেয়ে স্কিল ডেভেলপমেন্টে জোর দেব। মেগা প্রকল্প থেকে সরে এসে দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়াবে বিএনপি। আগামীর বাংলাদেশ গড়তে হলে পূর্বের অনুসৃত মডেল থেকে বেরিয়ে এসে এমন মডেলে যেতে হবে, যাতে এর সুফল দেশের প্রতিটি নাগরিক পেতে পারেন। কোনো গোষ্ঠী বিশেষের কাছে যেন আমাদের অর্থনীতি জিম্মি না থাকে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
আমীর খসরু বলেন, আমাদের বিনিয়োগ হবে স্কিল ডেভেলপমেন্টে। শিক্ষায় উন্নয়ন করতে হবে। বিনামূল্যে জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। এজন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। অনেকগুলো ইনস্টিটিউশন সৃষ্টি করতে হবে। এসব কিছুই আমাদের নতুন আবিষ্কার নয়, বিশ্বের বহু দেশেই এসব মডেল চলছে। আমাদের শুধু সেসব দেশ থেকে কপি করে আনার প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতিতে সব নাগরিকের অংশগ্রহণ থাকতে হবে। এজন্য বিএনপি একটি নতুন স্লোগান দিয়েছে ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন’।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, একটি রেস্টুরেন্ট করতে গেলেও বাংলাদেশে ১৯টি অনুমতি নিতে হয়। এই অনুমতি নিতে নিতে ব্যবসা শুরু করাই কঠিন হয়ে পড়ে। সরকারের বিভিন্ন পর্যায়ে যেসব অনুমোদনের দরকার হয়, সেগুলো ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষ–দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিটি সিদ্ধান্তের টাইম ফ্রেম থাকতে হবে। নির্দিষ্ট সময়সূচির মধ্যেই যেকোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের ক্যাপিটাল মার্কেট শেয়ারবাজারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্যাপিটাল মার্কেট বড় করতে হবে। ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টে আমাদের বড় পরিকল্পনা আছে। অনেকেই বিনিয়োগ করতে চান, কিন্তু বলছেন পরিবেশটা আগে ঠিক করুন। আমরা বিদ্যুৎ, গ্যাস এবং গ্লোবাল ইন্টারনেট সিস্টেম আরও উন্নত করব। আমাদের বিনিয়োগ এমন জায়গায় হবে, যেখানে টাকা অপচয় হবে না, পরিবেশের ক্ষতি হবে না। বিশ্ব এখন গ্রিন ইকোনমির দিকে এগোচ্ছে, আমরাও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেব।
সভায় আরও বক্তব্য দেন চকবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ.কে.এম কিবরিয়া স্বপন, মামুন গ্রুপের শাহীন শাহাবুদ্দিন, শরীয়তপুরের আলাউদ্দিন আল আজাদ, মাদারীপুরের লোকমান হোসেন মোল্লা, রাজবাড়ীর ইমারুল করিম, এফসিসিআইয়ের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর প্রমুখ।
(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- প্রাইম ব্যাংক ও ম্যাভেন অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ
- নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ী কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার
- গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ, সহযোগীসহ ধর্ষকের মৃত্যুদণ্ড
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত নড়াইলে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার
- কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুকসুদপুরে আড়াই লাখ টাকা মূল্যের ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
- সাংবাদিক সিরাজ মাসুদ পুত্রদ্বয়ের প্রাথমিকে বৃত্তি ও এসএসসিতে সাফল্য অর্জন
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
- টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- ভাইভা প্রত্যাশী ১৩৪০ ভবিষ্যৎ আইনজীবীর অপেক্ষার অবসান হোক
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- কালিগঞ্জে ট্রাকের চাপায় শিশু মোস্তাকের মৃত্যু, পুলিশের ওপর হামলা
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
-1.gif)








