জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি গণসংহতির
স্টাফ রিপোর্টার : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেছেন, তার দল গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই বলে আসছে— বর্তমান রাষ্ট্রব্যবস্থার কাঠামোর মধ্য দিয়ে দেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ২০১৪ সাল থেকে দলটি স্পষ্টভাবে জানিয়ে আসছে যে, বর্তমান সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, তাই দেশের জন্য একটি নতুন ‘জাতীয় সনদ’ ও একটি প্রকৃত ‘গণতান্ত্রিক ক্ষমতা-কাঠামো’ প্রয়োজন।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় আয়োজিত ‘মাথাল মিছিল’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনেই তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়েছে এবং ছাত্র ফেডারেশনের শাকিলসহ বহু আন্দোলনকারীর আত্মত্যাগ এর প্রমাণ।
তিনি জানান, গত এক বছরে গণসংহতি আন্দোলন ‘রাষ্ট্র সংস্কারের কর্মসূচি’ নিয়ে কাজ করছে, যার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন করা হয়েছে।
জোনায়েদ সাকির মতে, জুলাই সনদের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে এবং সংসদকে সংবিধান সংশোধনের পূর্ণ ক্ষমতা প্রদান করা জরুরি।
তিনি বলেন, সামনে অনুষ্ঠিতব্য নির্বাচন হওয়া উচিত ‘সংবিধান সভার নির্বাচন’ ও জাতীয় সংসদ নির্বাচন—উভয়ই একসাথে।
দেশের শ্রমিক, কৃষক ও খেটে–খাওয়া মানুষের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, মানুষের সঠিক হিস্যা নিশ্চিত করতে হলে এমন প্রতিনিধিদের সংসদে পাঠাতে হবে, যারা সত্যিকারের জনগণের দাবি তুলে ধরবে।
তিনি জোর দিয়ে বলেন, ধর্ম, জাতীয়তা বা লিঙ্গের ভিত্তিতে কোনো নাগরিকের মর্যাদাহানি করা যাবে না। দেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা দিতে হবে। আগামী দিনের সরকার হতে হবে জনমানুষের সরকার।
গণসংহতি আন্দোলনের রাজনীতির লক্ষ্য ক্ষমতা দখল নয়, মানুষের মুক্তি নিশ্চিত করা বলে মন্তব্য করেন ঢাকা-১৮ আসনে গণসংহতির মনোনীত প্রার্থী ও সমাবেশের সভাপতি অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিন। তিনি বলেন, বিগত শাসনামলগুলোর বঞ্চনা, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি আর দলবাজির অভিশাপ আমরা অনেক দেখেছি। এই দেশের মানুষ পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে সম্পদ সৃষ্টি করে, কিন্তু সেই সম্পদের মালিকানা, ন্যায্য অংশীদারিত্ব, নাগরিক অধিকার—এসব কিন্তু মানুষের কাছে পৌঁছায় না। জনগণ শুধু ভোট দেয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পায় না। আমরা এই কাঠামো ভাঙা রাষ্ট্রেকে জনগণের ক্ষমতার উৎসে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করছি।
বিলকিস নাসিমা রহমান বলেন, আজ পর্যন্ত আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা দেখেছি যেখানে দল ক্ষমতায় এলে জনগণ দূরে সরে যায়, আর দলগুলো রাষ্ট্রকে নিজেদের সম্পত্তি মনে করে। এই রাজনীতি আমরা ভাঙতে চাই। আমরা এমন দেশ চাই যেখানে জনগণ তাদের প্রতিনিধির জবাবদিহির কাঠামোর মধ্যে থাকবে এবং প্রতিনিধিরাও জনগণের কাছে জবাবদিহি করবে। গণতন্ত্র মানে শাসকের ইচ্ছা নয়—গণতন্ত্র মানে মানুষের মুক্ত সিদ্ধান্ত।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম, সাইফুল্লাহ সিদ্দিক রুম্মন, বেনু আক্তার, মিরপুর অঞ্চলের সংগঠক রতন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- বিজয় দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- মহান বিজয় দিবস আজ
- বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত
- মেলান্দহে ভূয়া সার্টিফিকেটে ৩য় শ্রেণির অফিস সহকারী থেকে ১ম শ্রেণির সরকারি কলেজের প্রভাষক!
- ৩য় বর্ষে সিএইচটি বার্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল
- গোপালগঞ্জে নবান্ন উৎসব উদযাপন
- বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
- কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- সোনাতলায় দাদন ব্যবসায়ীর আঘাতে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
- অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আওয়ামী চাকে বিএনপি-জামায়াতের ঢিল
- চরের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় ২০ লাখ টাকার সেতু
- মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়
- পাবনা- ৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন
- মাদারীপুরে পায়ে চালিত রিকসা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
- নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ
- বিজয় দিবস: নতুন প্রজন্মের রাষ্ট্রচিন্তার দিকদর্শন
- স্মৃতির রক্তিম আলোয় উদ্ভাসিত বিজয়ের দিন
- শক্তির বাইরে দাঁড়িয়ে শান্তির নৈতিক অবস্থান
- অস্ট্রিয়ার স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব
- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি
- কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ
- টুঙ্গিপাড়ায় গ্রামীন পানি সমিতির লোহার পাইপ বিক্রিতে অনিয়মের অভিযোগ
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অমলকান্তি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- স্বাধীনতার সুখ
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত
- সিলেটের জনপ্রিয় সংঙ্গীত শিল্পী হতে চান শর্মিলা বড়ুয়া
- সিরাজগঞ্জে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








