‘কাল-পরশুর মধ্যে জোটে এনসিপির আসন চূড়ান্ত হবে’
স্টাফ রিপোর্টার : নবগঠিত রাজনৈতিক জোটে এনসিপি কত আসনে নির্বাচন করবে, তা আগামীকাল বা পরশুর মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জোটের আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ১১ বা ১২ তারিখের মধ্যে অথবা আগামীকাল বা পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। জোটের সঙ্গে কত আসনে আমরা নির্বাচন করব, তা পরিষ্কার করা হবে। ২০ তারিখ পর্যন্ত সময় লাগবে না।
তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপি জোট অনেকখানি এগিয়ে আছে। আমরা এরই মধ্যে গণসংযোগ শুরু করেছি। মসজিদ, মাঠ ও ঘাটে কথা বলছি।
আসন সমঝোতার আলোচনা চলছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আমরা নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।
নাহিদ ইসলাম দাবি করেন, সামগ্রিক নির্বাচনী প্রতিযোগিতামূলক কার্যক্রমে দুই জোটই খুব ভালোভাবে নামতে পারেনি। বিএনপির বিদ্রোহীরাও পুরোপুরি নামতে পারেনি।
তবে জামায়াত একটি সুশৃঙ্খল দল এবং এনসিপি তাদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা কোথায় নির্বাচন করবে। এ সিদ্ধান্ত হওয়ার পর তাদের আর কোনো বড় চ্যালেঞ্জ থাকবে না।
অন্য জোটের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, তারা তাদের জোটের সঙ্গীদের আসন বা নিজেদের দলের ভেতরের বিশৃঙ্খলা পরিষ্কার করতে পারেনি। তাই আমাদের নির্বাচনী আয়োজন বা প্রস্তুতির ক্ষেত্রে দেরি হলেও খুব বেশি প্রভাব ফেলবে না।
এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় নানাভাবে বিধি-বিধান লঙ্ঘনের চেষ্টা ও নিরাপত্তাহীনতার অভিযোগও তুলেন।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নানাভাবে বিধি-বিধান লঙ্ঘনের চেষ্টা হচ্ছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে নিয়মিত জানাচ্ছি। কমিশন কী ব্যবস্থা নেয়, তা আমরা পর্যবেক্ষণ করছি। যদি নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেবো।
তিনি আরও বলেন, ওসমান হত্যার বিচার এখনো হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তার বা চিহ্নিত করা যায়নি। এতে করে একটা নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি হয়েছে। তবুও আমরা মাঠে কাজ করে যাচ্ছি। মানুষের সঙ্গে কথা বলছি। ২১ তারিখের পর আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করব
(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







