‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
স্টাফ রিপোর্টার : জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সংলাপে সাইফুল আলম খান তার বক্তব্যে জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহারে গুরুত্ব পাওয়া বিষয়গুলো তুলে ধরেন। এ সময় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য তার কাছে নারীদের নমিনেশনের বিষয়ে জানতে চান। জবাবে মঞ্চে থাকা আমীর খসরু মাহমুদ চৌধুরীর দিকে তাকিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা একা পিছিয়ে আছি তা না। আমাদের বড় দলও পিছিয়ে আছে। আমরা একসঙ্গে এগোবো ইনশাআল্লাহ।’
এ সময় অতিথিদের মধ্যে থেকে বলা হয়, ‘আপনারা কাউকেই দেননি।’ জবাবে সাইফুল আলম বলেন, ‘আমরা কিন্তু লোকাল নির্বাচনে মেয়েদের অংশগ্রহণ করিয়েছি। তারা নির্বাচিত হয়েছে, তারা কাজ করেছে। আপনারা দোয়া করেন, জাতীয় সংসদেও আমরা নিয়ে আসবো।’
এ সময় অতিথি সারি থেকে আবারও প্রশ্ন আসে, সেটা কবে? জবাবে তিনি দুজন হিন্দু প্রার্থীর মনোনয়ন দেওয়ার প্রসঙ্গ আনেন। এ সময় অতিথি সারি থেকে আবারও নারী নমিনেশনের বিষয়ে জানতে চাওয়া হয়। তখন সাইফুল আলম বলেন, ‘আমি আপনাদের সঙ্গে একমত। আমাদের আপনারা সুযোগ দেন ইনশাআল্লাহ নারীরা আসবে সামনে।’
(ওএস/এএস/জানুয়ারি ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








