মুফতি আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত
স্টাফ রিপোর্টার : নিরাপত্তা সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশজুড়ে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (১৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসীর মাহফিলের সব সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসীর মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি।
আপনাদের দোয়ায় শামিল রাখবেন।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজা। মৃত্যুর জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়ে ১৮ জানুয়ারি ফেসবুক পোস্টে তিনি লিখেন, বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত।
পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও লিখেন, আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনা ও কুষ্টিয়ায় মানহানির মামলা হয়েছে।
গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজা জানান, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের। সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন।
এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।
ফেসবুক পোস্টে আমির হামজা আরও লেখেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন। সে কারণে তখনই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








