‘বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ’
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সব ক্ষমতার উৎস জনগণ। জনগণের এই আস্থাকে ভিত্তি করেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।
আজ বুধবার দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং ফরিদপুরকে বিভাগ হিসেবে গঠন করলে যদি জনগণের কল্যাণ হয় ও উন্নয়ন ত্বরান্বিত হয়, তাহলে ফরিদপুরকে বিভাগ করার উদ্যোগ নেওয়া হবে।
ফরিদপুর অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা নদীভাঙনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত পদ্মা নদীসহ সংশ্লিষ্ট নদীগুলোর ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কৃষিখাতে দলের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে বীজ, সার ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।
নারী ও শিশুদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের স্বাবলম্বী করতে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেবে। পাশাপাশি গ্রাম ও শহরের প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
পানির সংকট নিরসনে ফরিদপুর অঞ্চলে পদ্মা সেতু সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
ইতিহাসের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন এবং ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসন উৎখাত করে স্বাধীনতা রক্ষা করা হয়েছে।
একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, ওই দলের একজন নেতা মা-বোনদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ১৯৭১ সালেও তাদের ভূমিকা ছিল বিতর্কিত।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি, শিল্প ও কর্মসংস্থানে সঠিক নীতি ও সুশাসন নিশ্চিত করা গেলে এ অঞ্চল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হতে পারে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভাস্থলে সমবেত হন। এতে জনসভাস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, ফরিদপুরে এই জনসমাগম জনগণের পরিবর্তনের প্রত্যাশার প্রতিফলন। দীর্ঘদিন পর এমন বড় রাজনৈতিক সমাবেশ এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








