‘রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি’
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৬ বছরের রক্ত, ত্যাগ ও আন্দোলনের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় এসেছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের পথে হাঁটতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে এবং বিশেষ করে জুলাই আন্দোলনে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।
তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ ভোটাধিকার ফিরে পেয়েছি। সেই অধিকার প্রয়োগ করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই।
নিজের শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ঢাকা-১৭ এলাকার সঙ্গে আমি ও আমার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট ও প্রত্যাশা আমি কাছ থেকে দেখেছি বলেই এখানে উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে হাজির হয়েছি।
বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠন করতে পারলে প্রতিটি মা ও গৃহিণীর জন্য ন্যূনতম আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে, যাতে পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। একইভাবে কৃষকদের জন্য ‘কৃষিকার্ড’ চালু করে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।
তরুণ সমাজের প্রসঙ্গে তারেক রহমান বলেন, শিক্ষিত কিন্তু বেকার তরুণদের দক্ষ করে গড়ে তুলতে দেশব্যাপী কারিগরি, আইটি ও পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাদের পৈতৃক জমি বিক্রি করতে না হয়।
স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, সরকার গঠন করলে শহর ও গ্রাম মিলিয়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুরা ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ- ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে।
তারেক রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে, ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষ মূল্যায়িত হবে।
ঢাকা-১৭ এলাকার সমস্যা তুলে ধরে তিনি যানজট, জলাবদ্ধতা ও দূষণ নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সঠিক নেতৃত্ব থাকলে দেশ ঘুরে দাঁড়াতে পারে, ইতিহাস তার সাক্ষ্য দেয়। বিএনপির সেই অভিজ্ঞতা ও পরিকল্পনাই আজ দেশের সবচেয়ে বড় শক্তি।
শেষে তারেক রহমান ঢাকা-১৭সহ সারা দেশের ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশ আমাদের, দেশ গড়ার দায়িত্বও আমাদেরই। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








