‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই ভোট আমাদের জন্য বিশেষ। কারণ বাংলাদেশের মানুষ গত ১৭-১৮ বছর ভোট দিতে পারেনি। এই ভোটের পেছনে বহু মানুষের ত্যাগ রয়েছে, অনেক মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। কেউ জীবন দিয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন। অনেকে ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন। কেউ পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন, কেউ জেলখানায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভোটাধিকার প্রয়োগের পর অনুভূতি প্রকাশ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।
আমি তাদের সবাইকে আজ স্মরণ করছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে, যারা রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করেছেন। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি নিজের জীবন বিপন্ন করে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করেছেন।
তারেক রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশত্যাগ করে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আবার একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে ফিরে যাচ্ছি।
এর মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে। তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, সরকার নির্বাচিত হবে-যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটাই গণতন্ত্রের মূলমন্ত্র। আজকের এই ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমি কোথাও পক্ষপাতমূলক কিছু দেখিনি।
নির্বাচন সুষ্ঠুভাবেই চলছে। গণতন্ত্র যে ফিরে আসছে, মানুষ তা অনুভব করছে।
তিনি বলেন, বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। বারবার তারা বিএনপির নেতৃত্বের ওপর ভরসা করেছে। এবারও আমি লক্ষ্য করছি, মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। জনগণের মধ্যে সেই দৃশ্যমান প্রত্যাশা রয়েছে যে, বিএনপি সরকার গঠন করে দেশকে সামনে এগিয়ে নেবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, তা বাস্তবায়নের সুযোগ জনগণ দিতে চায়।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








