‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
স্টাফ রিপোর্টার : জুলাই হত্যাকাণ্ড ও শরিফ ওসমান হাদি খুনের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের দল সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে।
রবিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন করে সদস্যদের শপথ নেওয়ার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ফ্যাসিবাদের সব অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রতারণার আশ্রয় না নিয়ে সরকারকে অবশ্যই জুলাই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সব অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, সেই রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও দাবি করেন তিনি।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের ঐতিহাসিক অর্জন রক্ষায় ঐক্যবদ্ধ থেকে গাদ্দারি ও প্রতারণার রাজনীতিকে বিতাড়িত করা হবে।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও ইফতার মাহফিলের সভাপতি তারিকুল ইসলাম বলেন, যুবসমাজকে কর্মমুখী করতে বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। যুবশক্তির সাত দফা ইশতেহার বাস্তবায়ন করতে পারলে যুবসমাজ অর্থনীতিতে অভাবনীয় অবদান রাখতে পারবে।
যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুবশক্তির সদস্যসচিব জাহেদুল ইসলাম, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির প্রমুখ।
(ওএস/এএস/মার্চ ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৭ মার্চ ২০২৬
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- ‘নদীর নাব্যতা না ফেরালে খাল খননের সুফল মিলবে না’
-1.gif)








