‘গণভোটের রায় না মানলে এই সরকারকে অবৈধ বলতে দেরি করব না’
স্টাফ রিপোর্টার : গণভোটের গণরায় না মানলে সেদিন থেকেই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
সংবাদ সম্মেলন থেকে আসিফ মাহমুদ অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবি জানান। একইসঙ্গে স্থানীয় সরকার অধ্যাদেশসহ বিশেষ পরিস্থিতিতে যেসব অধ্যাদেশ করা হয়েছে, তা বাতিল করার আহ্বান জানান।
এই অধ্যাদেশগুলোর বিষয়ে এনসিপির অবস্থান প্রস্তুত করে সংসদে স্পিকারকে পাঠানো হবে বলেও জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি যেসব অধ্যাদেশের মাধ্যমে করা যায়, সেগুলো রাখা হচ্ছে, কিন্তু যেখানে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, সেই অধ্যাদেশগুলোকে বাতিল করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা বারবার বিএনপিকে সংবিধানের কথা বলতে শুনি। কিন্তু আমরা দেখলাম, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘন করলেন।
সংবিধান অনুযায়ী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। কিন্তু তারা সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছেন।
‘একইসঙ্গে এখন প্রাসঙ্গিকতা নেই, এমন অধ্যাদেশগুলো রাখা হচ্ছে। যেখানে কোনো কোনো ব্যক্তি স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেও তাকে যেকোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়া হচ্ছে।
ফলে বিরোধী দল বা বিরোধী কেউ যদি স্থানীয় সরকার নির্বাচিত হয়, তাহলে যেকোনো সময় সরকার তাকে অপসারণ করতে পারে অথবা অপসারণের ভয় দেখিয়ে তাকে সরকারের অনুগত করতে পারবে। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ এবং সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন- যোগ করেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, এই গণভোটের রায় যদি না মানেন, তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। আমরা এটার জন্য সময় নেব না, যেমন আপনারা আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না। বাংলাদেশে যখন ঊনসত্তরের অর্জন রক্ষা করা যায়নি, তখন একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে।
আবার ২৪ এর অর্জন রক্ষা করা না গেলে আবার ২৬-২৭ এও এ রকম কোনো ঘটনা ঘটে যেতে পারে।
সম্প্রতি বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বৈশ্বিক সংকট এখনো চলমান আছে। এই সংকট মোকাবিলার ক্ষেত্রে সব অংশীজন মিলে একসঙ্গে কাজ করতে চাই। এত দ্রুত সময়ে রাজপথে নামার বিষয়ে বিরোধী দলীয় জোটের কোনো চিন্তাই ছিল না। আমরা চিন্তা করছিলাম আবার সাংগঠনিক রাজনীতি গুছিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে ফোকাস করে সবাই কাজ করব। কিন্তু যে পরিস্থিতিতে আপনারা আমাদের ফেলেছেন, এতে রাজপথে নামা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। সামনের দিনেও হয়তো বড় আন্দোলনের কথা ভাবা হতে পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সরোয়ার তুষার, সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জাভেদ রাসিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মনিরা শারমিন প্রমুখ।
(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








