‘সরকারি দল বিশ্বাস ভঙ্গ করেছে’
স্টাফ রিপোর্টার : সরকারি দল বিশ্বাস ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউটের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদের ১২ ফেব্রুয়ারি ১৩৩টি জারি করা অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়। ৩০ কার্যদিবসের মধ্যে এগুলো পাস করার নিয়ম রয়েছে।
এগুলো নিয়ে স্পিকার সরকার দলীয় এমপি জয়নুল আবেদীনকে প্রধান করে একটি কমিটি করা হয়, যাতে বিরোধীদলের সদস্যও ছিল। কিন্তু বিরোধী দলের সদস্য ছাড়াই প্রথম মিটিংয়ে সরকার দলীয় সদস্যরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।
সেখান থেকেই সমস্যা শুরু হয়েছে।
তিনি বলেন, সংসদে সবগুলো অধ্যাদেশ উপস্থাপন করা হয়নি।
শুক্রবারও সংসদ বসেছে। আজ শেষ দিন ছিল। আমরা সবগুলোর বিলের জন্য অপেক্ষায় ছিলাম। এর মধ্যে গণভোট অধ্যাদেশ, গুম কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, পিএসসি কমিশনসহ অনেকগুলো জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে উত্থাপন না করে ল্যাপস করে দেওয়া হয়েছে। তারা বলছে পরে উত্থাপন করা হবে। কিন্তু তারা আজকের সংসদেই যখন এগুলো উপস্থাপন করল না, তখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে। তাদের ওপর আমাদের আর আস্থা নেই।
বিরোধীদলীয় নেতা বলেন, সংস্কৃতিমন্ত্রী বলেছেন তিনিও সংশোধনী বিষয়ে আগে জানেন না। তাহলে কে জানে? তাহলে কোন জায়গা থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে?
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে বিলের ব্যাপারে অন্তত একদিন আগে কাগজপত্র দেওয়ার কথা। কিন্তু আমাদের সংসদে বসে একের পর এক বস্তা বস্তা কাগজপত্র সরবরাহ করা হয়েছে। সেগুলো আমরা পড়ে দেখারও সময় পাইনি। তাহলে আমরা কীভাবে মতামত দেব?
তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে যেগুলো তাদের পক্ষে যায়, সেটি তারা পাস করছে। জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, জুলাই আন্দোলনের ক্যাপ্টেনের হাতে ড. মুহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই দিয়ে থাকেন, তাহলে কিসের নির্বাচন? তাহলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে অন্তরালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইল করা হয়েছে।
তিনি বলেন, অতীতে অনেক সরকার নিজেরাই এ ধরনের অনেক বিল পাত্তা দেয়নি, পরে আবার নিজেরাই সেই বিষয়টি সংসদে আনতে বাধ্য হয়েছে। সরকারও একসময় সঠিক জায়গায় আসবে-এ আশা করি। অতীতে এভাবে অনেকে আসতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, আমরা জাতির অধিকারের বিষয়ে চুল পরিমাণ ছাড় দেব না। সংসদে সুবিচার পাইনি। রাজপথে জনগণকে নিয়ে এই দাবি আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ। সব দাবি আদায় হবে। এজন্য যত ত্যাগ স্বীকার করতে হয়, তা আমরা করব। অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, তারা সবগুলো বিল সংশোধনে আনেনি। নির্ধারিত সময় শেষ করে দেওয়ার অপকৌশল নিয়েছে তারা। এজন্যই আমরা ওয়াকআউট করেছি।
এর আগে বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম বলেন, আমরা সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছি। আমরা সম্পূর্ণ সময় থাকার চেষ্টা করেও পারিনি। সংবিধান সংস্কার পরিষদ থেকে অন্তর্বর্তী সরকারের অনেকগুলো জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিলে পরিণত করাসহ অনেকগুলো বিষয়ে বিএনপি সরকার ওয়াদা ভঙ্গ করেছে। জুলাই স্মৃতি যাদুঘর বিল আইনে পরিণত করা নিয়েও ওয়াদা ভঙ্গ হয়েছে। ৯৮টি অধ্যাদেশ ছিল, যেগুলো নিয়ে সবাই ঐকমত্য ও সমঝোতায় পৌঁছেছিল। কয়েকটিতে নোট অব ডিসেন্ট ছিল। সব আলোচনা করে আমরা পাস করার বিষয়ে একমত হই এবং সংসদে পাস করা হয়।
আজকে জুলাই স্মৃতি যাদুঘর বিল নিয়ে কাউকে না জানিয়ে মাত্র আধাঘণ্টা আগে সংশোধনী এনে পাস করা হয়েছে। এছাড়া আরও ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন না করে সরকার ওয়াদা ভঙ্গ করেছে।
(ওএস/এএস/এপ্রিল ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








