‘আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি’
স্টাফ রিপোর্টার : সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার সাকিলা ফারজানা। বিএনপির প্রেস উইং সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের তালিকায় মোট ৩৬ জনের মধ্যে তিনিই একমাত্র চট্টগ্রাম থেকে মনোনীত হয়েছেন।
হাটহাজারী উপজেলার মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানার শ্বশুরবাড়ি পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা গ্রামে। স্বামী বাহাউদ্দীন পটিয়ার পরিচিত ব্যবসায়ী পরিবারের সন্তান।
সাকিলার পিতা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
সাকিলা ফারজানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আবার এলএলবি ডিগ্রি অর্জন করেন।
লন্ডনের দ্য সিটি ল’ কলেজ থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।
২০০৯ সালে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তিনি রাজনীতিতে সক্রিয় হন ।
২০১৫ সালের ১৮ আগস্ট রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাভোগও করেন। বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
দলীয় নেতাদের মতে, উচ্চ আদালতে রাজনৈতিক মামলাগুলো পরিচালনার মাধ্যমে দলের হাইকমান্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নিয়মিত সম্পৃক্ততা মনোনয়ন লাভে সহায়ক হয়েছে।
ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, ‘দল আমাকে মনোনীত করেছে। এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমার প্রতি আস্থা রেখে দেশ গড়ার এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। তাঁর এই বিশ্বাস আমার জন্য গর্বের, প্রেরণার এবং দায়বদ্ধতার এক অনন্য প্রতীক। এছাড়াও যেসব সম্মানিত ব্যক্তিত্ব বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন এ অবস্থানে পৌঁছাতে, তাদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা’।
তিনি বলেন, আমার মরহুম বাবা, মা এবং আমার একমাত্র ছোট বোনের অফুরন্ত দোয়ায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা আমার প্রিয় মানুষেরা, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমাকে আজকের এই বহু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিয়েছে। আপনাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে রইলো অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় হাটহাজারীবাসীকে। দেশের মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি’।
(ওএস/এএস/এপ্রিল ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ধামরাইয়ে রাতের অন্ধকারে ভেকুতে আগুন
- পাংশায় ড্রেন পরিস্কার অভিযান
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু
- নড়াইলে কৃষি ব্যাংকের ৮৭ লাখ টাকার পে-অর্ডার গায়েব, কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- ডুয়েটে নতুন ভিসিকে অবাঞ্ছিত, গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়ে ক্ষোভ
- কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
- ফুলপুর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু
- মহাস্থানগড়ে মৃত্যুফাঁদ অপসারণ, স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- শাহ আলী মাজারে লাঠিসোঁটা হাতে হামলা, পুলিশ বলছে কোনো হামলা হয়নি
- দিনাজপুরে লিচুর ফলনে চরম বিপর্যয়
- কুড়িগ্রামে খোলা স্থানে পশু জবাই, দূষণে বিপর্যস্ত জনজীবন
- অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড়
- বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল
- গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে
- নড়াইলে দুর্বৃত্তদের হামলায় ট্রাক চালক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ
- সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৪
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
- ‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’
- ‘পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম হয়েছে’
- সুপ্রিম কোর্টে ৭ হাজার পুরাতন মামলার নিষ্পত্তি
- ‘সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না’
- সর্বোচ্চ পয়েন্টে ফোকাস বাংলাদেশের
- চামড়া খাতে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- উচিৎ জবাব
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








