জুলাই ঘৃণা স্তম্ভ উদ্বোধন ও ঘৃণা প্রদর্শন
স্টাফ রিপোর্টার : জুলাইর মাধ্যমে মার্কিনী দাসত্ব চুক্তি, মুক্তিযোদ্ধাদেরকে অপমান, আইন-শৃঙ্খলার অবনতি, যুদ্ধাপরাধী ও তাদেরকে সমর্থকগোষ্ঠীকে পূর্নবাসন, হামের টিকা সংকট তৈরি করে শিশুহত্যাসহ সহস্রাধিক অন্যায়-অপরাধ-দুর্নীতির প্রতিবাদে ‘প্রতীকী জুলাই ঘৃণা স্তম্ভ উদ্বোধন ও ঘৃণা প্রদর্শন’ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, যে জুলাইর কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী এটিএম আজহারের মত মানুষ এমপি হয়েছে, যে জুলাই যুদ্ধাপরাধী-জামায়াত ইসলামকে পুনর্বাসিত করেছে, যে জুলাই ধর্ষণ-খুন-ছিনতাই-চুরি-ডাকাতি বাড়িয়েছে, সেই জুলাইকে ঘৃণা জানানো পুরো জাতির নৈতিক দায়িত্ব।
নতুনধারা বাংলাদেশ এনডিবি এই দায়িত্ব পালন করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক প্রতিনিধিত্বকারী দল হিসেবে।
কর্মসূচিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য জামান সরদার প্রমুখ বক্তব্য রাখেন। নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেন, ৩৬ জুলাই’র বৈষম্য বিরোধী আন্দোলনের রেজাল্ট হিসেবে আজ জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোটের ৭৪ এমপি সংসদে গেছে ঠিকই কিন্তু মার্কিন চুক্তি বাতিলের দাবিতে কোনো কথা বলছে না। আগামী ১ সপ্তাহের মধ্যে দেশ বিরোধী মার্কিনী চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত না নিলে সংসদ ঘেরাওসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করবে নতুনধারা বাংলাদেশ এনডিবি। এসময় নেতৃবৃন্দ বলেন, বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, যে জুলাইর কারণে মার্কিনী দাসত্ব গ্রহণ করার চুক্তি হয়েছে, ছাত্র সমাজ পথ হারিয়েছে, মা- বোনেরা অনিরাপদ হয়েছে, ধর্মান্ধদের সংখ্যা বেড়েছে, ধর্মীয় সাইনবোর্ড ব্যবহারের মধ্য দিয়ে অধর্মকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে, সেই জুলাইকে ‘না’ বলা আপনার আমার আমাদের ব্যক্তিগত, নৈতিক-সামাজিক ও রাষ্ট্রিয় দায়িত্ব। আসুন জুলাইকে ‘না’ বলি; জুলাইকে ব্যবহার করে রাতারাতি যারা কোটি কোটি টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করেছে, উপদেষ্টা হয়েছে, এমপি হয়েছে, রাজনৈতিক দল করেছে, তাদেরকে বয়কট করি-প্রতিহত করি।
(পিআর/এসপি/জুলাই ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







