‘দেশে দুর্নীতির জয়জয়কার চলছে’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব বলেছেন, দেশে দুর্নীতি ও অবক্ষয়ের জয়জয়কার চলছে। এমতাবস্থায় সংগঠনের কাঠামো ও ভিত্তি মজবুত করার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে হবে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত এক কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মজবুত সংগঠনের পূর্ব শর্ত হল ইসলামী আদর্শের ভিত্তিতে সংগঠনের কর্মীদের জীবন গঠন করা ও দ্বীনি ইলম অর্জনে অগ্রগামী থাকা। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের সংগঠনের প্রতি অকুণ্ঠ আনুগত্য ও শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি দেশকে ইসলামী কল্যাণ পরিণত করার স্বপ্ন বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াত এদেশে আল্লাহর আইন ও বিশ্বনবী (সা.)-এর আদর্শের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র মাধুর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাইকে ময়দানে আপসহীন থাকার আহ্বান জানান।
থানা আমির কলিম উল্লাহর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মওলানা আবুল কালাম আজাদ বাশার, হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন, নুর উদ্দিন জাহিদ স্থানীয় নেতারা।
ড. মাওলানা আবুল কালাম বাশার বলেন, দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো আমাদের ওপর অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে। সকল নবী-রাসূল (সা.)গণকে একই দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। তাদের অনুপস্থিতিতে তা এখন আমাদের ওপর বর্তেছে। তাই এ দায়িত্ব অবজ্ঞা বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি দ্বীন কায়েমের প্রত্যয়ে সবাইকে সীমাঢালা প্রাচীরের ঐক্যবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও দক্ষিণ থানার উদ্যোগে আল ফালাহ মিলনায়তনে কর্মী শিক্ষা বৈঠক থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদির সভাপতিত্বে এবং সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেলের সঞ্চালনায় তেজগাঁও দক্ষিণ থানা জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আ.সামাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, আতাউর রহমান সরকার, ড. মাওলানা হাবিবুর রহমান, থানা নায়েবে আমির এস এম মনির আহমেদ।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো.আতাউর রহমান সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
(ওএস/এএস/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








