‘ধর্মীয় চরমপন্থা রুখতে ইসলামের প্রকৃত শিক্ষার প্রসার অপরিহার্য’
স্টাফ রিপোর্টার : ধর্মীয় চরমপন্থা ও জঙ্গিবাদ মোকাবেলায় ইসলামের প্রকৃত ও ভারসাম্যপূর্ণ শিক্ষার গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে হেযবুত তওহীদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা হয়। সভার আলোচ্য বিষয় ছিল ‘ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা’।
সভায় প্রধান আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে বর্তমান সময়ে ইসলামের নামে চলা চরমপন্থা, সাম্প্রদায়িকতা এবং ধর্মব্যবসার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান, যা মানব কল্যাণে নিবেদিত।
কিন্তু দুঃখজনকভাবে কিছু ধর্মান্ধ গোষ্ঠী পবিত্র ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে অশান্তি ও বিভেদ সৃষ্টি করছে। এর ফলে বিশ্বব্যাপী ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে।
’
ইসলামের সোনালী যুগের জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসা ও প্রশাসনিক অগ্রগতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা মানুষকে নৈতিকতা, ন্যায়বিচার এবং শান্তির পথ দেখায়, চরমপন্থা বা সহিংসতার নয়। বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় উগ্রবাদ রুখতে সমাজের সামনে ইসলামের প্রকৃত ও সঠিক দর্শন উপস্থাপন করা সময়ের দাবি।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম. নাজিমউদ্দিন আল আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান (বীর প্রতীক), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুদ্দিন আহমেদ, কর্নেল ফেরদৌস আজিজ, কর্নেল মো. আলাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ মনজুরুল আলম, উইং কমান্ডার (অব.) আমিনুল ইসলাম, উইং কমান্ডার আশিকুর ইসলাম, মেজর হারুন অর রশীদ, মেজর আব্দুল ইউসুফ, মেজর আলমগীর দেওয়ান, মেজর (অব.) রেজাউল হাসান শাহীন, ক্যাপ্টেন (অব.) এম ইমদাদুল হক, চিফ সায়েন্টিফিক অফিসার ইঞ্জিনিয়ার কাজী রেজাউল করিম, সিনিয়র অ্যাডভোকেট ইব্রাহীম মোল্লা, অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট আহমদ মনসুর রহমান, অ্যাডভোকেট মো. আকবর হোসেন, সাবেক প্রিন্সিপাল আমির হোসেন, প্রধান শিক্ষক মো. ইনসান আলী, ফারাহ নাজ সাত্তার বন্যা (সেক্রেটারি, এবি পার্টি), সাধারণ সম্পাদক (দুর্নীতি বিরোধী কমিটি) সারোয়ার ওয়ায়াদুদ চৌধুরী, খোন্দকার নাজিম উদ্দিন (সিইও), সমাজকর্মী মাহবুবুর রহমান। এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, জ্যেষ্ঠ সাংবাদিক, গবেষক এবং বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকরা সভায় অংশগ্রহণ করেন।
অতিথিরা আলোচনায় তাদের মতামত তুলে ধরেন এবং ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় একটি সম্মিলিত সামাজিক প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠান শেষে বক্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আজকের এই সভা ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।
(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








