‘রাজপথের রাজনীতি ভুলে যাইনি, প্রয়োজনে কঠোর কর্মসূচি’
স্টাফ রিপোর্টার : ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সরকারে থাকলেও রাজনীতি, সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলে যাইনি।
তিনি বলেন, দেশবরেণ্য রাজনীতিবিদ এবং আমাদের নেতার বিরুদ্ধে কুৎসিত, অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য চলতে থাকলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাজনীতিবিদদের নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি মালিটোলা পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক বলেন, ‘আমরা আজ মিছিল করেছি দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যারা কুৎসিত, অশালীন, অশ্রাব্য এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন, তাদের এই কথাটি মনে করিয়ে দেওয়ার জন্য—আমরা রাজনীতি ভুলে যাইনি, আমরা সংগ্রাম ভুলে যাইনি, আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে দেশের মাটিতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার যেমন পেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে সেই সংগ্রামও আমরা ভুলে যাইনি।’
তিনি বলেন, ‘আমরা মহান স্বাধীনতার কথা ভুলে যাইনি। কিন্তু মহান স্বাধীনতাকে হরণ করবে, আরেকজনের চরিত্র হরণ করবে, আরেকজনের মহান স্বাধীনতার গণতান্ত্রিক অধিকারকে হরণ করবে—সেটা আমরা কোনোভাবে মেনে নেবো না।’
গণতান্ত্রিক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গণতান্ত্রিক যেকোনো কর্মসূচিকে সাধুবাদ জানাই। আমাদের নবাগত কিছু তরুণ একটি রাজনৈতিক দল গঠন করেছে। আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি। তাদের অনেকে আমাদের সঙ্গে সংসদেও রয়েছেন। সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক রয়েছে।’
ইশরাক হোসেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের ভেতর কিছু একটা বেয়াদব, যে বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশটিকে বিনষ্ট করে প্রকৃতপক্ষে পরাজিত খুনি হাসিনার স্বার্থ হাসিল করার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে যদি শান্তি এবং গণতান্ত্রিক যে সুসম্পর্ক থাকার কথা সেটি যদি বিনষ্ট হয়, সবচেয়ে বেশি লাভবান হবে খুনি, স্বৈরাচার, হত্যাকারী হাসিনা।’
আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন, ‘যদি এটা চলতে থাকে আমরা আরও কঠোর কর্মসূচি দেব। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
বক্তব্যের শেষ পর্যায়ে ইশরাক হোসেন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একটি কথা আমাদেরকে বলেছেন—রাজনীতি ভুলে গেলে চলবে না। সরকারের আজ আছে কাল নাও থাকতে পারে। কিন্তু রাজপথের রাজনীতি, জনগণের রাজনীতি, জনগণের অধিকার, গণতান্ত্রিক রাজনীতি—এটিকে আমাদের ভুলে গেলে চলবে না।’
নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের সব কর্মসূচিকে রাজপথে সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের যে জনগণের ভিত্তি রয়েছে, জনভিত্তি রয়েছে, সেটা পুঁজি করে নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।’
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু ,শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শরীফ হোসেন, আকতার হোসেন, হাজী নাজিম, উজির হোসেন উজ্জ্বল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রায়হানা ইয়াসমিন ডলি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল শিকদার প্রমুখ।
(ওএস/এএস/আগস্ট ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








