‘শ্রমিক আন্দোলনে অরাজকতার দায় জামায়াত এড়াতে পারে না’
স্টাফ রিপোর্টার : শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টি ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত আমিরের উসকানি রয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে ঢুকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ ও সহিংসতা চালিয়েছে। আর জামায়াত রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
‘পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং তাকে অসম্মান করার প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাশেদ খাঁন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।
ডিসেম্বর থেকে বেতন-ভাতা বৃদ্ধির প্রক্রিয়া শুরুর প্রস্তুতিও চলছে। কিন্তু শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, গতকাল মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিকের ছদ্মবেশে পুলিশের গাড়ি, পিকআপ ও গার্মেন্টস কারখানায় আগুন দিয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াতের লংমার্চ থেকে সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেওয়ার বক্তব্য দেওয়া হয়েছে। এরপর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তার দায় জামায়াত এড়াতে পারে না।
রাশেদ খাঁন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে অগ্নিসংযোগের ঘটনায় তার (আমিরের) ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। উসকানিদাতা হিসেবে তাকে আইনের আওতায় আনা উচিত কি না, সেই প্রশ্নও এখন সামনে আসছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে জামায়াত শিবিরের ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখন বাংলাদেশের প্রধান বিরোধী দলের অবস্থানে রয়েছে। আর এটিই জাতির জন্য লজ্জার।
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনাকে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা মানে পুরো মুক্তিযুদ্ধকে অসম্মান করা।
রাশেদ খাঁন বলেন, মুক্তিযোদ্ধাদের দায়িত্ব শুধু একাত্তরে দেশ স্বাধীন করার মধ্যেই শেষ হয়ে যায়নি। স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় তাদের পাশাপাশি দেশের সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকতে হবে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা রাজনৈতিক ষড়যন্ত্রের সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








