‘খালেদা জিয়া যেদিন চাইবেন সেদিনই ঢাকায় সমাবেশ’
স্টাফ রির্পোটার : সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া যেদিন চাইবেন সেদিনই ঢাকায় সমাবেশ করবেন। তাই সরকারকে বলবো এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ‘শহীদ জিয়া-বাংলাদেশ ও গণতন্ত্র’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ে নাকি সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়াকে ঢাকায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। আপনারা দুটি অনুষ্ঠানে বাধা দিয়েছেন তারপরও খালেদা জিয়া কথা বলেছেন। পেরেছেন বাধা দিয়ে তার কথা বন্ধ করতে? পারেননি। পারবেনও না।’
তিনি বলেন, ‘ফেরাউন এরশাদ, নমরুদ ক্ষমতায় টিকে থাকতে পারে নি। এমনকি আপনারাও পারবেন না। অহঙ্কার করবেন না। ফ্যাসিস্ট সরকারকে কিভাবে ক্ষমতা থেকে সরাতে হয় তা এদেশের জনগণ জানে।’
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের দরজা, জানালা বন্ধ করবেন না। তাতে কোনো মঙ্গল হবে না। জনগণের মনের ও চোখের ভাষা বোঝার চেষ্টা করেন। যতই বন্দুক নিয়ে চলাফেরা করেন না কেনো শেষ রক্ষা করতে পারবেন না।’
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধস নেমেছে। প্রতিদিনই মানুষ খুন গুম অপহরণের শিকার হচ্ছে। দেশে খুন গুম হত্যা অপহরণ ছাড়া আর কিছুই নেই তারপরও তারা কানে শোনে। চোখে দেখে না।’
তিনি বলেন, ‘শেয়ার বাজার, হলমার্ক, ডেসটিনি করে হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকার। তারা ব্যাংকগুলো খেয়ে ফেলেছে। এইসব ব্যাংকগুলোকে বাঁচাতে এখন সরকার ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। দেখেন ব্যাংকগুলোকে কোথায় নিয়ে গেছে তারা।’
আওয়ামী লীগ সবসময় এদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে ছলচাতুরি করেছে এই অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ‘দেখুন ৫ জানুয়ারির আগে তারা কি বলেছে। তারা তখন বলেছে এই নির্বাচন সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য করতে হচ্ছে। পরে সব দলের অংশগ্রহণে আবার একটি নির্বাচন করা হবে। কিন্তু এখন তারা বলছে তারা নাকি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন।’
তিনি বলেন, ‘বললেই কি থাকা যাবে? যাবে না। আপনারা কি একবারও ভেবেছিলেন ১৫ আগস্টের ট্রাজেডির কথা ভাবেন নাই। বাকশাল কায়েম করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে পেরেছিলেন ক্ষমতায় থাকতে? পারেননি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাকশাল করে তাদের মৃত্যুঘণ্টা বাজিয়ে ছিলেন। সেই আওয়ামী লীগের আবার পুর্নজম্ম হয়েছে জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র চালু করলেন তখন নতুন করে নিবন্ধন নিয়ে আবার রাজনীতি করার সুযোগ পেয়েছেন।’
ফখরুল বলেন, ‘এখন সেই আওয়ামী লীগ জিয়ার নাম গন্ধ মুছে দিতে চায়। তারা জিয়াকে স্বীকৃতি দিতে চায় না। তারা তাকে খাটো করতে চায়। এখন নিজেদেরকে স্বঘোষিত সরকার হিসেবে প্রতিষ্ঠা করেছে। আর পাঠ্যপুস্তক থেকে জিয়ার নামনিশানা তুলে দিয়ে তাকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা করেছে।’
সভায় মেজর হাফিজ বলেন, ‘শেখ মুজিবকে আমরা অনেক স্বীকৃতি দেই। কিন্তু আমাদের নেতা জিয়াউর রহমানকে স্বীকৃতি দেয় না। আওয়ামী লীগ স্বীকৃতি দিক আর না দিক তাতে আমাদের কোনো যায় আসে না।’
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এ. কে. এম আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
(ওএস/এএস/মে ২৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








