E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বসন্ত এলে

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৫:২৭:৪৮
বসন্ত এলে







 

জামাল উদ্দিন আহমেদ

বসন্ত এলে বুক ভরে যায় ছন্দে
নানা ফুলের নানা বাহার
প্রাণ ভরে যায় গন্ধে
সুরভী হাওয়া বেণু বাজায়
শুকনো পাতার বনে
কোকিল ডাকে মধুর সুরে
নীল ভ্রমরার সনে
হাজার রকম স্বপ্ন জাগে
আমার হৃদয় মাঝে
বকুল বনে ঘুরে বেড়াই
মন বসে না কাজে
নতুন দিনের ছবি আঁকি
পথের ধুলায় বসে
আকাশ কুসুম কল্পনা সব
ভিরে আমার পাশে ॥

পাঠকের মতামত:

২১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test