বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ
নিউজ ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আত্মিক মুক্তি ও স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ বুধবার (৮ মে)।
কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সাল) তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের ১৬৩ বছর পেরিয়ে গেলেও বাঙালির জীবন ও মানসে তার উপস্থিতি এখনো দেদীপ্যমান।
তার লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এ দেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল সীমাহীন প্রেরণা উৎস।
রবীন্দ্রনাথের রচনায় মানুষের যাবতীয় আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে। বাঙালির সব সমস্যা-সংকটে তার গান, কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা। সবকিছু ছাপিয়ে আছে তার শান্তি, কল্যাণ ও বোধের প্রতি সুগভীর প্রত্যয় ও নিরন্তর কামনা। একেই তিনি নানা রূপে ছড়িয়ে দিয়েছেন তার বহুমাত্রিক সৃজনকর্মে। সাহিত্যে তার নোবেল পুরস্কারপ্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিল বিশ্বের গৌরব। যে গীতাঞ্জলির জন্য তার এই নোবেল পুরস্কার অর্জন, সেই গীতাঞ্জলি এবং আরও অনেক বিখ্যাত রচনা বর্তমান বাংলাদেশের মাটিতেই। তার লেখা ‘আমার সোনার বাংলা’ এ দেশের জাতীয় সংগীত।
বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্বকবির স্মৃতিবিজড়িত নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে, কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি, সিরাজগঞ্জের শাহাজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। এ উপলক্ষ্যে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
কবি গুরুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বকবির জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে ছায়ানটের রবীন্দ্র-উৎসব ২৫ ও ২৬ বৈশাখ (৮ ও ৯ মে) ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। দুইদিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। ছায়ানট মিলনায়তনে আয়োজিত এই উৎসব সবার জন্য উন্মুক্ত।
(ওএস/এএস/মে ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ভারতীয় সেনাবাহিনী আখাউড়ার দক্ষিণ এবং পশ্চিমাংশ দিয়ে অবরোধ করে
- ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
- খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- সাতক্ষীরার কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী
- নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- নড়াইলে মামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কামঠানাবাসী
- ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা, মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু
- কাপাসিয়ায় জামায়েতের সমাবেশ নিয়ে, আয়োজক কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময়
- মাদক ব্যবসায়ীকে আটকের জেরে দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা
- শৈলকুপায় পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট, ফলন বিপর্যয়ের শঙ্কা
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ
- নড়াইলে চাকুরচ্যুত প্রধান শিক্ষকের নামে মামলা
- মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা
- সুন্দরবনে বনবিভাগের অভিযানে শামুক-ঝিনুকসহ ৮জন আটক
- সোনাতলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধন
- গোপালগঞ্জ ও পিরোজপুরের কৃষকরা পেল বিনামূল্যে আলু বীজ
- নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম
- সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি
- নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
- দিনাজপুরে বাস চাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত, আহত ৬
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক মঞ্চে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন–জাতীয় পার্টি
- সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যু
- গোপালগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই: সারজিস
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- প্রাণ
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








