আমানতের আর্তনাদ
মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু
পরিবারকে সুখে রাখতে
কত যুদ্ধ মানুষ করে,
রোদে পুড়ে, ক্ষুধা গিলে
স্বপ্ন বোনে ভোরের তরে।
দিনশেষে ক্লান্ত শরীর
ফিরে আসে নীরব ঘরে,
সন্তানের একচিলতে হাসি
আলো জ্বালে বুকের ভেতরে।
সেই হাসির ভবিষ্যতের জন্য
জমে অল্প অল্প ধন,
রক্তঘামে গড়া টাকায়
বেঁচে থাকে হাজার স্বপন।
নিরাপদের আশায় মানুষ
বিশ্বাস বুনে ব্যাংকের দ্বারে,
তিলে তিলে ঘাম ঝরানো
সঞ্চয় রাখে ভবিষ্যতের তরে।
হঠাৎ দেখি নেকড়ের দল
সভ্যতার মুখোশ পরে,
ক্ষমতা আর মিথ্যার জোরে
নামে লুটের কালো ঘোরে।
মানুষের রক্তঘামে গড়া
স্বপ্ন ভাঙে নীরব নিশ্বাসে,
লোভের বিষে উন্মত্ত তারা
হাসে সর্বনাশের উল্লাসে।
লুটের কালো দাগ ঢাকিতে
অন্য মুখে তোলে অভিযোগ,
মিথ্যার ধোঁয়া ছড়িয়ে দিয়ে
সাজায় নতুন ষড়যন্ত্রের যোগ।
নিজের পাপের ভার লুকাতে
দোষ চাপায় নিরীহ প্রাণে,
মানুষের আমানত লুটে
মাতে শকুন উৎসবগানে।
ব্যাংকের অন্ধ ভল্টের ভেতর
জ্বলে ওঠে লোভের আগুন,
পুড়ে যায় শ্রমিকের রোদঝরা ঘাম,
কৃষকের সোনালি ফসলের স্বপন।
ভেঙে পড়ে বৃদ্ধ পিতার
শেষ বয়সের সঞ্চিত ভরসা,
এক নিমেষে ছাই হয়ে যায়
হাজার জীবনের আশা।
কারো থেমে যায় মেয়ের বিয়ে,
কারো নিভে যায় ঘরের চুলা,
কারো সন্তানের বইখাতা
অভাব এসে দেয় ভুলা।
স্ত্রীর চোখে জমে থাকে
অপূর্ণ চাওয়ার নীরব ক্ষত,
সন্তানের ছোট্ট আবদারও
আজ নীরব, ক্লান্ত, অবনত।
ওষুধহীন কাতর মানুষ
মৃত্যুর দিকে ঢলে পড়ে,
টাকার অভাবে হাসপাতালের দরজা
বন্ধ থাকে অসহায়ের তরে।
কত মা আজ না খেয়ে থাকে,
কত শিশু ঘুমোয় কান্নাভেজা রাতে,
আর লুটেরা হাসে নিষ্ঠুর তৃপ্তিতে
রক্তমাখা এই জনপদজুড়ে।
টাকা হারিয়ে নিঃস্ব মানুষ
কেঁদে ফেরে পথে পথে,
বুকভাঙা আর্তনাদ তুলে
চিৎকার করে ক্ষতের ক্ষোভে—
“আমার টাকাগুলো ফেরত দাও,
ওগুলো আমার জীবনের ঘাম,
ওগুলো আমার সন্তানের ভবিষ্যৎ,
ওগুলো আমার বেঁচে থাকার নাম!”
“অমানতের টাকা ফেরত চাই”—
এই ধ্বনিতে কাঁপুক দেয়াল,
কাঁপুক লোভী সিংহাসন,
ভেঙে যাক প্রতারণার জাল।
এই টাকা দয়া নয়,
এ আমাদের জীবনের ঘাম,
এ লুটেরাদের দান নয়,
এ জনগণের ন্যায্য অধিকার।
ক্ষুধার্ত মানুষের চোখে
যখন জ্বলে প্রতিবাদের আগুন,
তখন প্রাসাদও কেঁপে ওঠে,
ভেঙে পড়ে মিথ্যার আইন।
যারা জনগণের সঞ্চয় লুটতে
রাজপথ রক্তাক্ত করেছে,
ইতিহাস একদিন তাদের নাম
অভিশাপ হয়ে লিখে রাখবে।
আজ যারা ক্ষমতার ছায়ায়
অহংকারে বুক ফুলায়,
কাল তারাই জনতার আদালতে
উত্তরের ভাষা খুঁজে না পায়।
মানুষ আজ নত নয় আর,
জেগে ওঠে অধিকার চেনে,
যে হাত গড়ে দেশের ভবিষ্যৎ
সে হাত অন্যায় ভাঙতে জানে।
অমানতের প্রতিটি টাকায়
আছে সন্তানের ভবিষ্যৎ,
আছে মায়ের ওষুধ কেনা,
আছে বৃদ্ধ বয়সের আশ্রয়।
যারা মানুষের স্বপ্ন লুটে
গড়েছে মিথ্যার প্রাসাদ,
মানুষের দীর্ঘশ্বাস একদিন
ভেঙে দেবে সেই উন্মাদ।
একদিন রাজপথের গর্জন
ঝড় হয়ে ভাঙবে অন্ধকার,
ফিরে আসবে মানুষের টাকা,
ফিরবে বঞ্চিত অধিকার।
ক্ষুধার্ত শিশুর মুখে আবার
হাসি ফুটবে নতুন ভোরে,
মানুষ বুক তুলে বলবে—
“অমানত লুটেরাদের নয়,
এ দেশের শ্রমিক-জনতার।
যে ঘাম ঝরে মানুষের কপালে,
সেই ঘামেরই জয় হবে আবার।”
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








