E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমার কবিতা

২০২৬ জুলাই ১৭ ১৭:৫০:৫৩
আমার কবিতা











 

পবিত্র মহন্ত জীবন


মস্তিষ্কের গহন গর্ভে আমার কবিতার ভ্রূণ,

তাকে গলা টিপে হত্যার সাধ্য কার?

সে তো আমার সৃজন-শক্তি, আমার চিন্তা সন্তান—

মস্তিষ্কের গভীরে লালিত একেকটি পঙক্তিমালা।

কিছু অমানুষের ব্যর্থ চেষ্টা,

পিছন থেকে কী যেন বলতে চায়!

আমি চিৎকার করে বলি, স্পষ্ট করে বলি—

আমার কবিতা তীব্র ঘৃণার পাত্র নয়।

চোরের মতো উঁকি দিও না আর;

জেনে রেখো, কবিতা আমার সন্তান—

ধ্বংস করবে তোমাদের কুচক্র আঁধার।

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test