E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পীযূষ সিকদার’র কবিতা

২০২৬ জুলাই ২৯ ১৭:৩১:১৮
পীযূষ সিকদার’র কবিতা













 

ভুলের সারথী

আমি নিজেকে ভুলে বসে আছি
একদিন আমি মানুষ হতে চেয়েছিলাম
মানুষ হতে পারি নাই !
তবে ইচ্ছে আমার আকাশের ডানায়
ভর করে উড়ে বেড়াই
আকাশ থেকে আকাশে- মহাকাশে
আমিও এখনো আকাশ দেখি
এক রং থেকে আরেক রঙের
রঙের কী বাহারী নাচন!

একদিন আমিও নাচতাম, গাইতাম
কী যে হয়ে গেলো আমার!
মাঝে মাঝে নিজেকেই বেসামাল লাগে
লাগুক না
আমিও একদিন উড্ডীয়মান হবো
আকাশে ভর করে এক মহাকাশের
চেয়ে আরেক মহাকাশকে দেখে নিবো!
আমিতো জীবনভর ভুলের কা-ারী
না হয় ভুল করে
ভুলরথের সারথী হবো।

লড়াই

এতো অস্তিত্বের লড়াই
লড়াকু সবাই। বাঁচুক সবাই।
সবাইকেই বেঁচে থাকতে হয়।
জীবন ও জীবিকার তাগিদে
খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক
তবুও বাঁচতে হয় সবাইকেই
মরে গেলে হাজার বছর আয়ু পাক
আবার এসো একই গ্রামে
যে মাতা আমাকে পেটে ধরলো
তারই গর্ভে আমি জন্মাতে চাই
আমি তো পৃথিবীর লোক!
ভূ-পৃষ্ঠে থাকতে থাকতে বড় ক্লান্ত
এই নামে অথবা একই নামে আমাকে
চাই না আমি বেঁচে থাকতে।
আবার যেনো ফের জনম পাই
অস্তিত্বের লড়াইয়ে অংশ নিতে।
তাইতো সংগ্রাম করি।
মা, তুমি যেনো শুধু আমার মা হও।

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test