জিদানের ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন বের্নাবাউয়ে
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে কি জ়িনেদিন জ়িদানের দিন শেষ হয়ে আসছে! লা লিগায় শনিবার লেভন্তের কাছে করিম বেঞ্জেমারা ১-২ হারায় সেই জল্পনাই তৈরি হয়েছে। রিয়াল ভক্তেরা সোশ্যাল মিডিয়ায় বার বার লিখছেন, এ বার তাঁদের ক্লাবে নতুন ম্যানেজার নিয়ে আসার সময় এসেছে।
লেভন্ত শনিবার রিয়ালের বিরুদ্ধে জেতায় সুবিধে হয়ে যায় পয়েন্ট টেবলে শীর্ষে থাকা আতলেতিকো দে মাদ্রিদের। এই ম্যাচের পরে লুইস সুয়ারেসরা সাত পয়েন্ট এগিয়ে রয়েছেন বেঞ্জেমাদের থেকে। আপাতত এটা মোটামুটি পরিষ্কার যে পরপর অঘটন না ঘটলে গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের পক্ষে এ বার লিগ খেতাব জেতা খুব কঠিন। তাই জ়িদানের চাকরি আর থাকবে কি না তা নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে।
করোনায় আক্রান্ত জ়িদান এই মুহূর্তে নিভৃতবাসে। স্বাভাবিক ভাবেই লেভন্তের বিরুদ্ধে তিনি রিজার্ভ বেঞ্চে ছিলেন না। তাঁর জায়গায় কাজ চালাচ্ছেন সহকারী ম্যানেজার ডেভিড বেত্তোনি। তিনি বলেছেন, ‘‘ছেলেরা ভাবতে পারেনি হেরে যাবে। তাই আমাদের গোটা ড্রেসিংরুমেরই মন খুব খারাপ। তবে ওরা হাল ছাড়বে না। ততদিনে ম্যানেজার জ়িদানও এসে যাবে। আমাদের ফুটবলাররা লিগের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করতে চায়।’’ পাশাপাশি রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া বলেছেন, ‘‘জানি না কেন আমাদের ম্যানেজারকে নিয়ে এত কথা হচ্ছে। আমরা তো সকলে মিলে ভাল কিছু করার চেষ্টাই করছি। ব্যর্থ হলেও তার দায় সকলের। মানছি আতলেতিকো অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন অন্যরা কী করছে সে অপেক্ষাতেই থাকতে হবে। সঙ্গে আমাদেরও জিততে হবে। দল কিন্তু লড়াই চালিয়ে যাবে।’’
স্পেনের ফুটবল মহলের খবর জ়িদানের জায়গায় রিয়ালে ম্যানেজার হয়ে আসতে পারেন আর্জেন্টিনার মার্সেলো গালার্দো। গত সাড়ে ছ’বছর তিনি বুয়েনস আইরেসে রিভার প্লেটের ম্যানেজার। আর্জেন্টিনায় এতদিন কারও কোনও ক্লাবের ম্যানেজার থাকাটা বিরল ঘটনা। এ দিকে বলা হচ্ছে জ়িদানের মতোই স্পেনের ক্লাব থেকে বিদায় আসন্ন নাকি সের্খিয়ো রামোসেরও।
(এস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নবায়নযোগ্য বায়ুশক্তি: টেকসই ভবিষ্যতের মূল চাবিকাঠি
- ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার
- ‘আমাকে আইন শেখান, ওই রকম বহু সাংবাদিক আমার দেখা আছে’
- দিনাজপুরে পায়ের রগ কেটে রাইস মিল মালিককে হত্যা, সাবেক স্ত্রী আটক
- মেধাবীদের স্বীকৃতি, নগরকান্দায় জমকালো সংবর্ধনা অনুষ্ঠান
- হালদা ও কর্ণফুলীর মৎস্য সম্পদ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা
- আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি
- কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা
- গণমুখী ও বাস্তবভিত্তিক বাজেট দেওয়ায় প্রধানমন্ত্রীকে বিড়ি শ্রমিকদের অভিনন্দন
- ‘প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক’ নয়’
- জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঝালকাঠিতে মতবিনিময় সভা
- রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, ভোগান্তি চরমে
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







