গোল-অ্যাসিস্টে ইউনাইটেডকে জেতালেন রোনালদো
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চার ম্যাচে গোল পাচ্ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই চার ম্যাচে জিততে পারেননি তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে শেষ দুই ম্যাচে লিস্টার সিটির কাছে ৪-২ ও লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলের ব্যবধানে।
কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যেমন পারফরম্যান্স প্রয়োজন ছিল, ঠিক তেমনটাই উপহার দিলেন দলের সবচেয়ে বড় তারকা রোনালদো। শনিবার রাতে তার গোল-অ্যাসিস্টের সুবাদে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ গোলে হারিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ইউনাইটেড।
টটেনহ্যামের মাঠে খেলতে গিয়ে বল দখলের লড়াইয়ে পিছিয়েই ছিল রেড ডেভিলরা। তবে আক্রমণের দিক দিয়ে আধিপত্য ছিল রোনালদো-কাভানিদের। পুরো ম্যাচে একটি শটও লক্ষ্য বরাবর করতে পারেনি স্পার্সরা। অন্যদিকে রোনালদোদের চারটি শট ছিল অন টার্গেট।
ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়ে ৩৯ মিনিট পর্যন্ত। স্বদেশি ব্রুনো ফার্নান্দেজের ক্রসে দারুণ এক ভলি করেন পর্তুগিজ সুপারস্টার। গোলমুখে দাঁড়িয়ে থাকা হুগো লরিস ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি সেই বল। প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর গোলের দেখা পান রোনালদো।
প্রথমার্ধে নিজে গোল করার পর দ্বিতীয়ার্ধে ফিরে সতীর্থকে দিয়ে গোল করান পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। ম্যাচের ৬৪ মিনিটের সময় ব্রুনোর কাছ থেকে বল পেয়ে সেটি কাভানির উদ্দেশে পাস দেন রোনালদো। সেই বল ধরে সহজেই বল জালে জড়ান উরুগুইয়ান তারকা।
অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো নিজেই দ্বিতীয়বারের মতো জাল কাঁপিয়েছিলেন। কিন্তু বুলেট গতির শটটি নেয়ার আগে অফসাইডে ছিলেন তিনি। ফলে বাতিল হয়ে যায় সেই গোল। তবে ৮৬ মিনিটের সময় ব্যবধান ঠিকই ৩-০ করেন মার্কাস রাশফোর্ড। যা দলকে এনে দেয় সহজ জয়।
এই জয়ের পর ১০ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে টটেনহ্যাম।
(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০২১)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
-1.gif)







