বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে আগুয়েরো
স্পোর্টস ডেস্ক : খেলা চলাকালীন সময়ে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা অনেকই রয়েছে ফুটবলে। গত জুনে ইউরো কাপের ম্যাচে মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েছিলেন ডেনমার্কের অধিনায়ক ক্রিশ্চিয়ান এরিকসেন। শনিবার রাতে প্রায়ই একই ভয় ধরিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
নিজেদের ঘরের মাঠে আলাভেসের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। শুরুর একাদশে ছিলেন আগুয়েরো। কিন্তু প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট চারেক আগে বুকে হাত দিয়ে মাঠেই শুয়ে পড়েন এ তারকা ফরোয়ার্ড। এর আগে হাত দিয়ে ইশারা করে জানান, মাঠ ছাড়তে চান তিনি।
আগুয়েরোর এই অবস্থা দেখে তড়িঘড়ি করে মাঠে ছুটে যান দলের মেডিকেল স্টাফরা। কিছুক্ষণ শুয়ে থাকার পর তাদের সাহায্য নিয়েই নিজেই হেঁটে মাঠ ছাড়েন আগুয়েরো। পরে আরও বিস্তারিত পর্যবেক্ষণ ও পরীক্ষানিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
ম্যাচ শেষে দলের ভারপ্রাপ্ত কোচ সার্জি বার্জুয়ান বলেছেন, ‘সে (আগুয়েরো) আমাকে বলেছিল যে, ওর একটু মাথা ঘোরাচ্ছে। এখন আমি জানতে পেরেছি, ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু এখন বলতে পারবো না।’
পরে বার্সেলোনার পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথমার্ধের বেশিরভাগ সময় সার্জিও আগুয়েরো বুকের ব্যথায় ভুগছিল এবং তার জায়গায় ফিলিপে কৌতিনহোকে নামানো হয়। পরে কার্ডিয়াক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।’
(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০২১)
পাঠকের মতামত:
- ফিফা সভাপতির পদত্যাগ চান স্পেনের ফুটবল কর্মকর্তা
- ‘যারা আমাদের কষ্ট দেখে হাসছো ও বিদ্রুপ করছো, তোমাদের ধন্যবাদ‘
- ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প নয়, সক্ষমতা বৃদ্ধির হাতিয়ার’
- ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প
- বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার সহায়তা দিলো চীন
- ‘বিএনপি বিপ্লবের সন্তান, কোনো আত্মদান বৃথা যায় না’
- ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- প্রযুক্তির ছোঁয়ায় জুয়া এখন অনলাইনে
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- এমন যদি হতো
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল
২২ জুলাই ২০২৬
- ফিফা সভাপতির পদত্যাগ চান স্পেনের ফুটবল কর্মকর্তা
- ‘যারা আমাদের কষ্ট দেখে হাসছো ও বিদ্রুপ করছো, তোমাদের ধন্যবাদ‘
-1.gif)








