নতুন ‘শহিদ আফ্রিদি’ পেয়ে গেছে পাকিস্তান!
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচের জয় ছিল ১০ উইকেটের ব্যবধানে। দুই ওপেনার ছাড়া আর কেউই ব্যাটিং পাননি সেদিন। তবে পরের দুই ম্যাচে আর উদ্বোধনী জুটি ম্যাচ শেষ করতে পারেনি। খেলা গড়িয়েছে সপ্তম ব্যাটসম্যান পর্যন্ত। দুই ম্যাচেই পাকিস্তানকে জয় এনে দিয়েছেন মারকুটে ব্যাটার আসিফ আলি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ এবং আফগানিস্তানের সঙ্গে ৭ বলে ২৫ রানের ঝড়ো ক্যামিওতে জয় নিশ্চিত করেছেন আসিফ। দুই ম্যাচে মোট ১৯ বল খেলে সাতটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষদিকে ক্রমবর্ধমান রানরেটের চাহিদাটা সহজেই মিটিয়ে দিয়েছেন ৩০ বছর বয়সী এ ব্যাটার।
আর তাই তো তাকে দেখে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা মারকুটে অলরাউন্ডার শহিদ আফ্রিদির কথা মনে পড়ছে দেশটির সাবেক অফস্পিনার সাঈদ আজমলের। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর পর আসিফের প্রশংসায় পঞ্চম আজমল।
তিনি বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে শহিদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাকের ঝলক দেখিয়েছে আসিফ আলি। অনেকদিন পর কাউকে শহিদ আফ্রিদির মতো অবলীলায় ছক্কা হাঁকাতে দেখলাম। সে দারুণ খেলেছে। আশা করবো সামনে ম্যাচগুলোতে এটি চলমান থাকবে।’
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে খেলেন আসিফ আলি। সেই দলের সহকারী কোচ আজমল। পিএসএলের পঞ্চম আসরের খুব একটা ফর্মে ছিলেন না আসিফ। তবু তার প্রতি পূর্ণ সমর্থনই দিয়েছিল ইসলামাবাদ।
সেই কথা জানিয়ে আজমল আরও বলেন, ‘আমরা তার প্রতিভার ওপর ভরসা করে তাকে পূর্ণ সমর্থন দিয়েছি। পঞ্চম আসরে সে তেমন ভাল ফর্মে ছিল না। তবু আমরা তাকে সমর্থন দিয়ে গেছি।’
(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








