আইপিএলের কারণেই ভারতের এই করুণ পরিণতি!
স্পোর্টস ডেস্ক : সর্বশেষ কবে ঘর ছেড়েছিল ভারতীয় ক্রিকেটাররা? সেই জুনের প্রথম সপ্তাহে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ইংল্যান্ড রওয়ানা হয়েছিল বিরাট কোহলি অ্যান্ড কোং। এরপর প্রায় ৫ মাস হতে চললো, ঘরে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেটাররা।
সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ভারতীয় ক্রিকেটারদের প্রায় মাস খানেক অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডে। এরপর স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
যদিও চারটি খেলার পর পঞ্চমটি না খেলেই আরব আমিরাতে চলে এসেছিল ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি করোনাভাইরাসের অজুহাতে খেলেনি বিরাট কোহলিরা। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হয়েছিল আইপিএলের আরব আমিরাত পর্ব।
এর মধ্যে প্রায় পুরো সময়টাই ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ডে ছিলেন বায়ো-বাবলের মধ্যে। সেখান থেকে আরব আমিরাতে এসেও বায়ো-সিকিউরড বাবলের মধ্যে তাকতে হয়েছে কোহলি-রোহিত-বুমরাহদের। প্রায় এক মাসের এই অভিযাত্রা শেষে ভারতীয় ক্রিকেটাররা নেমে পড়লো বিশ্বকাপ অভিযাত্রায়। এখানেও কঠোর বায়ো-বাবল। বের হওয়ার কোনো সুযোগ নেই। এক প্রকার বন্দী থেকেই ক্রিকেট খেলে যেতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের।
লম্বা সময় বায়ো-বাবলের অসহনীয় বন্দিত্বের মধ্যে থাকা এবং টানা ক্রিকেট খেলে যাওয়ার পর ভারতীয় দলের হয়েছে শোচনীয় অবস্থা। পাকিস্তানের সঙ্গে ১০ উইকেটে পরাজয়ের পর নিউজিল্যান্ডের কাছেও তারা হারলো ৮ উইকেটে। সবচেয়ে বড় কথা, ব্যাটাররা রানই করতে পারেনি। ১১০ রানে থেমে গেছে কোহলিদের ইনিংস।
এত বাজে পরিস্থিতি এর আগে কখনো হয়নি ভারতের। অধিনায়ক বিরাট কোহলি অকপটে স্বীকার করে গেছেন, সতীর্থদের শরীরি ভাষা ঠিক ছিল না। সাহসের অভাব দেখা গেছে খেলোয়াড়দের মধ্যে। সবাই ক্লান্ত। ঠিক মত পা বাড়াতে পারছে না। ব্যাট হাতে শট খেললে মাঠ পার হচ্ছে না। ফিল্ডিংয়ে আলস্যভাব। বোলিংয়ে বোলারদের রানআপে দেখা যাচ্ছে ক্লান্ত। ক্লান্ত ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কোচ রবি শাস্ত্রিও। ম্যাচ চলাকালীনই তার ঘুমিয়ে পড়ার ছবি এখন ভাইরাল।
ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখন আইপিএলকেই দুষছেন বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের জন্য। আইপিএল না খেলে যদি ক্রিকেটাররা বিশ্রাম পেতেন অন্তত এক মাসের, তাহলে বিশ্বকাপে এমন খারাপ পরিস্থিতি হতো না।
ভারতীয় দলের পেস বোলার জসপ্রিত বুমরাহও এই আইপিএল কিংবা দলকে টানা বায়ো-বাবলের মধ্যে থাকাকেই দুষলেন লজ্জাজনক পরাজয়ের জন্য।
নিউজিল্যান্ডের কাছে হারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অবশ্যই মাঝে মাঝে আপনার বিরতির প্রয়োজন হয়। আপনি আপনার পরিবারকে মিস করবেন, এটাই স্বাভাবিক। ছয় মাস ধরে একটানা খেলছেন। তাই মনের উপর কোথাও না কোথাও প্রভাব ফেলবেই।’ বুমরাহ স্বীকার করে যান, এই মুহূর্তে তাদের শরীর ক্লান্ত এবং এখন বিশ্রামের প্রয়োজন।
নিজেদের এমন পরিণতির জন্য বায়ো-বাবলকেই সরাসরি দায়ী করেছেন বুমরাহ। সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়, আইপিএলের দ্বিতীয় পর্বের জন্যই কী খেলোয়াড়রা এমন ক্লান্ত? আইপিএলের পর বিশ্বকাপের জন্য সময় বের করতে না পারাই কী এর জন্য দায়ী?
জবাবে বুমরাহ বলেন, ‘অবশ্যই। আমাদের তো বিশ্রাম প্রয়োজন। সেটিই তো ঠিকমত পাইনি। যখন আপনি মাঠে থাকেন, তখন এসব নিয়ে ভাবেন না। আপনি অনেক কিছু নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। কে, কখন, কার সাথে খেলবে পুরো প্রোগ্রাম তৈরি করা হয়। এ কারণেই বায়ো-বাবলে থাকা এবং এতদিন আপনার পরিবার থেকে দূরে থাকা, এটি খেলোয়াড়ের মনকে প্রভাবিত করে।’
যদিও তিনি এ ক্ষেত্রে ভারতীয় বোর্ডকে একটু বাঁচাবার চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন, বিসিসিআই খেলোয়াড়দের আরামদায়ক রাখার অনেক চেষ্টা করছে। বুমরাহ বলেন, ‘তবে, বিসিসিআই খেলোয়াড়দের আরামদায়ক রাখার জন্য অনেক চেষ্টা করেছে। এ সময়ে আমরা যেভাবে থাকছি তা খুবই কঠিন। মহামারি চলছে। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি; কিন্তু বায়ো বাবলের ক্লান্তি, মানসিক অবসাদ প্রভাবিত করে। আপনি একই জিনিস বারবার করেন। এটা এই মত হয়, আপনি এখানে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’
(ওএস/এসপি/নভেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- পিকনিকের আনন্দ শেষে পদ্মায় বিষাদ, হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- ‘একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে’
- সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখের বেশি মানুষ
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








