বিশ্বকাপ দল নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তান, পরে আরও ৪ জন
স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো উড়ছে পাকিস্তান ক্রিকেট দল। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে যাত্রা শুরুর পর আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই ফেলেছে বাবর আজমের দল। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে পাকিস্তান।
যদি সত্যিই চ্যাম্পিয়ন হয় পাকিস্তান, তাহলে ১৪ নভেম্বর ফাইনালের মাত্র চার দিন পরই তাদের নামতে হবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। সেটিও কি না বাংলাদেশের বিপক্ষে। বিশ্বকাপ শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী ১৯ নভেম্বর থেকে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।
যেহেতু বিশ্বকাপ ও দ্বিপাক্ষিক সিরিজের মাঝে একদমই সময় নেই, তাই বিশ্বকাপের পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়েই বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান। আর টি-টোয়েন্টি সিরিজের পর থাকা টেস্ট সিরিজের জন্য তাদের দেশ থেকে পরে উড়ে আসবে আরও ৪ জন ক্রিকেটার।
পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। চলতি বিশ্বকাপ শেষ করে আর দেশে ফিরবেন না বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খানরা। বরং নতুন মিশনে চলে আসবেন বাংলাদেশে; টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সূত্র জানিয়েছেন, ‘বাংলাদেশের মাটিতে হতে যাওয়া সিরিজের জন্য সরাসরি আরব আমিরাত থেকেই চলে যাবেন ক্রিকেটাররা। দুই সিরিজের মাঝে তেমন সময় পাওয়া যাবে না। তাই খেলোয়াড়দের জৈব সুরক্ষা বলয় ত্যাগ করার অনুমতি দেয়া যাবে না।’
তবে এ বিষয়ে একটি টুইস্ট রয়েছে। পাকিস্তান যদি সত্যিই চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে দেশবাসীর সঙ্গে শিরোপা উদযাপনের জন্য হয়তো দেশে ফিরতে পারেন বারব-রিজওয়ানরা। অবশ্য এটি এখনও নিশ্চিত নয়।
পিসিবির সেই সূত্রের ভাষ্য, ‘চ্যাম্পিয়ন হলে ভিন্ন কিছু ঘটবে কি না, তা নির্দিষ্ট সময়েই জানা যাবে। তবে এখনও পর্যন্ত যা সম্ভাবনা, তা হলো আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে চলে যাবে দল।’
বাংলাদেশ সফরের জন্য এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান। তবে বোর্ডের সূত্র নিশ্চিত করেছে, বিশ্বকাপ দল নিয়েই বাংলাদেশে আসছে তারা। আর টেস্ট সিরিজের জন্য ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, আব্দুল্লাহ শফিক ও সৌদ শাকিলরা পরে যোগ দেবেন দলের সঙ্গে।
(ওএস/এসপি/নভেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







