শ্রীলঙ্কাকে হারিয়ে সবার আগে সেমিতে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক : ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল ইংল্যান্ড। ফেবারিটের মতই খেলে যাচ্ছে প্রতিটি ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ছিল তাদের লিগ পর্বে চতুর্থ ম্যাচ। এই ম্যাচেও লঙ্কানদের ২৬ রানে হারিয়েছে তারা। সে সঙ্গে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড।
আগের তিন ম্যাচে ইংলিশরা হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে। এবার লঙ্কানদের অনায়াসে হারিয়ে দিল তারা।
টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি উঠে এলো ইংলিশ ওপেনার জস বাটলারের ব্যাটে। তার সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড।
জবাব দিতে নেমে ১৯ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় লঙ্কানরা। ফলে ২৬ রানে হার মানতে বাধ্য হয় তারা।
শারজাহর উইকেটে ১৬৪ রানের লক্ষ্য অনেক বড়। তবে, শ্রীলঙ্কা শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথেই ছিল। বিশেষ করে ৬ষ্ঠ উইকেট জুটিতে দাসুন সানাকা এবং ওয়ানিদু হাসারাঙ্গা মিলে ৫৪ রানের জুটি গড়েন এবং সমানতালে লড়াই করছিলেন, তখন মনে হচ্ছিল বুঝি ম্যাচটা খুব ক্লোজ হবে। এমনকি লঙ্কানদের জয়ের সম্ভাবনাও ছিল।
কিন্তু ১৭তম ওভারের পঞ্চম বলে লিভিংস্টোনের বলে একেবারে সীমানার কাছে জেসন রয় আর পরিবর্তিত ফিল্ডার স্যাম বিলিংসের যৌথ চেষ্টায় ধরা ক্যাচে হাসারাঙ্গা আউট হওয়ার পরই খেলার মোড় ঘুরে যায়। পরের ওভারেই আচমকা বাটলারের এক থ্রোয়ে সানাকা রানআউট হওয়ার পর নিশ্চিত হয়ে যায় লঙ্কানরা হারতে চলেছে এবং প্রথম দল হিসেবে সেমি নিশ্চিত করতে যাচ্ছে ইংল্যান্ড।
এরপর চামিকা করুনারত্নে, দুষ্মন্তে চামিরা এবং মহেস থিকসানা দ্রুত ফিরে গেলে ১ ওভার বাকি থাকতেই অলআউট শ্রীলঙ্কা।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বিপদের সম্মুখিন হয় শ্রীলঙ্কা। ১ রানেই রানআউট হয়ে যান আগের ম্যাচে রান পাওয়া পাথুম নিশাঙ্কা। কুশল পেরেরা ৯ বলে ৭ রান করে ফিরে যান।
এরপর চারিথ আশালংকা ১৬ বলে ২১ রান করেন। আভিস্কা ফার্নান্দো ১৪ বলে করেন ১৩ রান। ভানুকা রাজাপাকসে যখন ১৮ বেল ২৬ রান করে বিদায় নেন তখন লঙ্কানদের রান ৫ উইকেটে ৭৬।
এরপরই আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছিলেন অধিনায়ক দাসুন সানাকা এবং ওয়ানিদু হাসারাঙ্গা। কিন্তু তাদের লড়াইটা বিফলে গেলো, পরাজয়ের ব্যবধানই শুধু কমলো তাতে।
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








