সোমবার ফিরছেন সাকিব, প্রথম টেস্ট খেলা নিয়ে সংশয়
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও নেই তামিম ইকবাল। ইনজুরি সারাতে চিকিৎসার জন্য লন্ডন চলে গেছেন দেশের এক নম্বর ওপেনার।
হ্যামস্ট্রিং ইনজুরিতে টি-টোয়েন্টি সিরিজ মিস করা সাকিব আল হাসানের খবর কী? ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার কী টেস্ট খেলতে পারবেন? যদিও বা খেলেন, প্রথম টেস্টে কী তাকে দেখা যাবে? টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই এ কৌতুহলি প্রশ্ন ভক্ত-সমর্থকদের।
আজ ২১ নভেম্বর বিকেল পর্যন্ত তিনি দেশেই হাজির নেই। কয়েকদিন আগে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়ে গেছে শুধু যারা টেস্ট স্পেশালিস্ট, তাদের অনুশীলন। দেশে না ফেরায় সাকিব স্বাভাবিকভাবেই সেখানে নেই।
এখন খুব প্রাসঙ্গিক প্রশ্ন, সাকিব দেশে ফিরবেন কবে আর অনুশীলনে নামবেন কখন? সত্যিই চট্টগ্রাম টেস্টে দলের সেরা অলরাউন্ডারের সার্ভিস পাবে টিম বাংলাদেশ? এ প্রশ্নের উত্তর সবচেয়ে ভাল জানার কথা যার, সেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সোজা জবাব, ‘সাকিব সম্ভবত কাল ২২ নভেম্বর সোমবার দেশে ফিরবেন।’
সাকিবের চট্টগ্রাম টেস্ট খেলা সম্পর্কে নান্নুর ব্যাখ্যা, ‘আসলে সাকিবের সবকিছু দেখভাল করছেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। দেশে ফেরার পর সাকিবের অবস্থা খুঁটিয়ে দেখবেন তিনি। তারপর যে রিপোর্ট দেবেন, তার প্রেক্ষিতেই আমরা করণীয় ঠিক করবো।’
জানা গেছে, দেশে ফেরার পর সাকিবের একটা এমআরআই টেস্ট করানো হবে। সেই টেস্টের রিপের্টের ওপর নির্ভর করবে অনেক কিছু। রিপোর্ট ভাল আসলে হয়ত সাকিবকে চট্টগ্রাম টেস্টে দেখা যাবে। না হয় বিশ্রামেই থাকতে হবে।
প্রসঙ্গতঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের শিকার হয়ে ওয়ান ডাউন থেকে ওপেনার হিসেবে ব্যাটিং করাই তার শেষ ম্যাচ। এরপর দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে মাঠে নামেননি সাকিব।
আরব আমিরাত থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে। সেখান থেকে ফেরার পর হ্যামস্ট্রিং ইনজুরিমুক্ত হলেই কেবল তার প্রথম টেস্ট খেলা সম্ভব। না হয় ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে।
(ওএস/এসপি/নভেম্বর ২১, ২০২১)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








