শুরু হলো কাতার বিশ্বকাপের কাউন্টডাউন
স্পোর্টস ডেস্ক : শুরু হয়ে গেলো ২০২২ সালের কাতারে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের দিনক্ষণ গণনা। আগামী বছরের ২১ নভেম্বর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। এর এক বছর কাউন্টডাউনের জন্য কাতারের দোহায় কর্নিশ ফিশিং স্পটে বসানো হয়েছে বিশেষ ঘড়ি।
রবিবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ঘড়ি উন্মোচন করেছে বিশ্বকাপ আয়োজক কমিটি। যেখানে উপস্থিত ছিলেন ১৫০ জন বিশেষ অতিথি। এছাড়া ফিফার ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হয়েছে এই কাউন্টডাউন ঘড়ির উন্মোচন অনুষ্ঠানটি।
এই বিশেষ ঘড়িটির ডিজাইন করার ক্ষেত্রে অনুপ্রেরণা নেওয়া হয়েছে কাতার বিশ্বকাপের প্রতীক ও লোগো থেকে। যা বোঝাচ্ছে প্রাচীন কাল থেকে সময়ের হিসাব রেখে আসছে ঘড়িটি। তবে এখন এটি শুধুমাত্র ৩৬৫ দিনের হিসাব রাখার জন্য স্থাপন করা হয়েছে। যেকোনো এঙ্গেল থেকে ঘড়িটি একইরকম দেখা যাবে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘গত কয়েক দশকে আমি অনেক খেলাধুলার আসরের সঙ্গে জড়িত ছিলাম। তবে এখন যা দেখছি, তেমন ঘটনা এর আগে কখনও দেখিনি। এখানে সবকিছু প্রস্তুত, ম্যাচের ভেন্যুগুলো দুর্দান্ত। বিশ্বকাপে দর্শকদের অভিজ্ঞতাও হবে দুর্দান্ত।’
২০২২ সালের ২১ নভেম্বর আল বায়েত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। প্রায় এক মাসের লড়াই শেষে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। কাতারের পাঁচ শহরের আটটি নয়নাভিরাম ও অত্যাধুনিক স্টেডিয়ামে হবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ।
বিশ্বের ১৮তম দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার। এর আগে এশিয়ার মধ্যে বিশ্বকাপ হয়েছে মাত্র একবার। ২০০২ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। এবার এককভাবেই বিশ্বকাপ আয়োজন করবে কাতার।
(ওএস/এএস/নভেম্বর ২২, ২০২১)
পাঠকের মতামত:
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশি-রোহিঙ্গাসহ নিহত ২
- সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন
- কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
-1.gif)








