শেষ মুহূর্তের রোমাঞ্চেও জয় পেলো না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে প্রয়োজন ৮ রান। বল হাতে তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটসম্যান সরফারজ আহমেদ। প্রথম বলটি দিলেন ডট। দ্বিতীয় বলেই মিডউইকেটে ক্যাচ তুলে দিলেন পাকিস্তানি এই ব্যাটসম্যান। আউট হয়ে গেলেন তিনি। পরের বলেই উইকেটে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান হায়দার আলি ক্যাচ তুললেন। লং অনে ক্যাচ ধরলেন নাজমুল হোসেন শান্ত।
পরপর দুই বলে দুই উইকেট। হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হলো মাহমুদউল্লাহর। ম্যাচও দারুণ জমে উঠলো। তৈরি হলো রোমাঞ্চ। কিন্তু চতুর্থ বলেই ইফতিখার আহমেদ ছক্কা মেরে দিলেন। হ্যাটট্রিক তো হলোই না। উল্টো ছক্কা খেলেন রিয়াদ। পঞ্চম বলে আবারও উইকেট। এবার ইফতিখার ক্যাচ দিলেন পরিবর্তিত ফিল্ডার ইয়াসির রাব্বির হাতে।
শেষ বলে রান লাগবে ২। এক্ষণে দারুণ রোমাঞ্চ জমে উঠলো। রিয়াদ একবার বল করলেন। কিন্তু তার আগেই সরে দাঁড়ালেন ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ। আবার রিয়াদ বল করতে এসে মানকাডিংয়ের চেষ্টা করলেন পাকিস্তানের নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানকে।
কিন্তু শেষ বলটিকে আর ঠেকাতে পারলো না বাংলাদেশ। বাউন্ডারি মেরে দিলেন মোহাম্মদ নওয়াজ। ১২৪ রান নিয়েও দারুণ লড়াই করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। শেষ বলে এসে তারা হারলো ৫ উইকেটের ব্যবধানে। সে সঙ্গে হলো হোয়াইটওয়াশ।
পুঁজিটা ছিল বরাবরের মতই ছোট। মাত্র ১২৪ রানের। এত ছোট পুঁজি নিয়ে কতটুকুই বা লড়াই করা যায়? এমন পরিস্থিতিতে বোলারদের অসহায়ত্বই ফুটে ওঠে। তবুও, সফরকারী পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশের বোলাররা। ম্যাচটাকে টেনে নিয়ে যেতে পেরেছে একেবারে শেষ বল পর্যন্ত।
শুরুতেই ইনফর্ম ওপেনার, অধিনায়ক বাবর আজমকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ফিরিয়ে দিয়ে দলের মধ্যে একটা স্বস্তি এনে দিয়েছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দেন বাবর।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে অবশ্য বাবর আজমের ব্যাট খুব একটা কথা বলেনি। প্রথম ম্যাচে তাসকিনের বলে, দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের বলে বোল্ড হয়েছিলেন তিনি ইনিংসের শুরুতেই। এবার আউট হলেন বিপ্লবের বলে ক্যাচ তুলে। কাউ কর্নারে দাঁড়িয়ে ওই ক্যাচটি তালুবন্দী করেন মোহাম্মদ নাইম। ২৫ বল খেলে ১৯ রান করে বিদায় নেন পাকিস্তানের অধিনায়ক।
দ্বিতীয় উইকেট জুটিতেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান আর হায়দার আলি মিলে পাকিস্তানকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন। বাংলাদেশের বোলারদের সামনে ৫১ রানের জুটি দাঁড় করিয়ে ফেলেন তারা দু’জন। যখন বিচ্ছিন্ন হলেন, তখন পাকিস্তানের রান ৮৩।
শেষ পর্যন্ত অভিষিক্ত পেসার শহিদুল ইসলামের বলে আউট হন রিজওয়ান। সাইড স্ট্রেইনের কারণে মোস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে কপাল খুলে যায় তার। সুযোগটার স্দ্ব্যবহার করলেন শহিদুল।
পাকিস্তানের ওপেনার এবং ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেন তিনি। ১৬তম ওভারের প্রথম বলেই শহিদুলের বলকে থার্ডম্যান দিয়ে বের করে দিতে চেয়েছিলেন রিজওয়ান। কিন্তু মিস করেন তিনি। উইকেটরক্ষকের হাতে যাওয়ার আগে স্ট্যাম্পে আলতো ছোঁয়া লাগিয়ে যায় বল। ৪৩ বলে ৪০ রান করেন তিনি।
বাকি কাজটা সরফরাজকে সঙ্গে নিয়েই করে যেতে চেয়েছিলেন হায়দার আলি। কিন্তু শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ খেলা জমিয়ে তুলেও জিততে পারলেন না। তিন উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু বাকি তিন বলের একটি ডট দিলেও অন্য দুই বলের একটিতে ছক্কা, অন্যটিতে বাউন্ডারি মেরে দিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।
(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০২১)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








