প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব
স্পোর্টস ডেস্ক : কেউই আসলে নিশ্চিত ছিলেন না যে সাকিব আল হাসান চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবে। তবুও তাকে ধরেই ১৬ জনের দল সাজানো হয়েছিল। যদিও যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা দেয়া হয়েছিল, সেই সংবাদ বিজ্ঞপ্তিতেও লেখা ছিল, ‘ফিট থাকলেই কেবল খেলবেন সাকিব’।
২৪ ঘণ্টা যেতে না যেতেই মিলেছে আসল খবর। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব। আজ সন্ধ্যার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সাকিবের হ্যামস্ট্রিং ইনজুরি সারেনি এখনো। তার পক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না। টিম ফিজিও এবং চিকিৎসকরা সবাই মিলে তার এম আরআই রিপোর্ট দেখে আমাদের এমনটাই জানিয়েছেন। তাই সাকিব চট্টগ্রাম টেস্টে খেলতে পারবে না।’
প্রথম টেস্ট না হয় পারলেন না, অল্প কয়েকদিনের ব্যবধানে ৬ ডিসেম্বর ঢাকার শেরেবাংলায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে কী খেলতে পারবেন সাকিব?
এ প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদিন নান্নু জানান, সেটা এখনই বলতে পারছি না। আর ওই প্রশ্নের উত্তর দেয়ার যথার্থ ব্যক্তিও আমি নই। সে প্রশ্নের জবাব সবচেয়ে ভাল দিতে পারবেন ফিজিও জুলিয়ান ক্যালাফাতো।
সাকিবের মাঠে ফিরতে কতদিন লাগবে? রিহ্যাব লাগবে কতদিন? এর সব কিছুই জানেন ফিজিও। তিনিই সব দেখভাল করছেন। তাই সাকিবের দ্বিতীয় টেস্ট খেলা না খেলার খবরটাও ফিজিও জুলিয়ান ক্যালাফাতোই ভাল বলতে পারবেন।
এদিকে সোমবার রাতে দেশে ফেরার পর আজই এমআরআই করানো হয়েছে সাকিবের। এমআরআই রিপোর্টে কি ধরা পড়েছে? সে প্রশ্নর উত্তর জানাতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘সাকিবের এমআরআই রিপোর্ট দেখা ছাড়াও আজকে আমরা ফিজিও-চিকিৎসকরা মিলে তাকে দেখেছি। আমাদের ফাইন্ডিংস আমরা সরাসরি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের জানিয়ে দিয়েছি। তারাই আপনাদের মানে মিডিয়াকে সাকিবের আপডেট জানাবেন।’
বলার অপেক্ষা রাখে না, এরপর পরই প্রধান নির্বাচক সাকিবের প্রথম টেস্ট না খেলার খবরটি জানিয়েছেন।
(ওএস/এসপি/নভেম্বর ২৩, ২০২১)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








