আর্জেন্টিনার হয়ে আরেকটি ফাইনাল খেলতে চাই : মেসি
স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা- টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছিল আর্জেন্টিনা ফুটবল দলকে। তবে ২০২১ সাল হতাশ করেনি লিওনেল মেসিদের।
কোপা আমেরিকা ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আরও একটি মারাকানা ট্র্যাজেডি উপহার দিয়ে শিরোপা নিয়েই ঘরে ফিরেছে আলবিসেলেস্তেরা। এখন তাদের চোখ ২০২২ সালের কাতার বিশ্বকাপের দিকে। এরই মধ্যে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
জাতীয় দলের হয়ে শিরোপা খরা কাটানোর পর এবার আরও একটি ফাইনাল খেলার স্বপ্ন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির। সেই ফাইনালে প্রতিপক্ষ যে-ই হোক না কেনো, নিজ দলকে নিয়ে আরেকটি ফাইনাল খেলে লক্ষ্য অর্জন করতে চান মেসি।
মঙ্গলবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় প্রকাশিত সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘নিঃসন্দেহে (বিশ্বকাপ ফাইনাল) হতে পারে স্পেন বা যে কোনো দলের বিপক্ষেই। আমি আরেকটি ফাইনালে খেলতে চাই এবং আরেকটি লক্ষ্য অর্জন করতে চাই। সেই উদ্দীপনা ও স্বপ্নটা সবসময়ই আছে।’
এসময় স্বাভাবিকভাবেই চলে আসে কোপা আমেরিকার প্রসঙ্গ। এই সুখস্মৃতির বিষয়ে মেসির ভাষ্য, ‘জাতীয় দলের হয়ে শিরোপা জয় অসাধারণ ও অবিশ্বাস্য কিছু। কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আমি একটি লক্ষ্য পূরণ করতে পেরেছি যার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি এর আগেও বেশ কয়েকবার খুব কাছাকাছি গিয়েও শিরোপাটি জিততে পারিনি। এবার আমরা দুর্দান্তভাবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এখন আমরা আরও এগিয়ে যেতে চাই।’
(ওএস/এসপি/নভেম্বর ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








